সিংড়ায় যুবদল নেতাকে পেটানোর অভিযোগ আ.লীগ কর্মীদের বিরুদ্ধে

AI-classifiedconfidence 92%

Why this classification

This is a single, concrete incident from 13 March 2026 in which Awami League workers allegedly beat a Jubo Dal leader with iron rods and bamboo sticks in Singra, Natore. The victim was hospitalised and taken to Rajshahi Medical College Hospital, which makes it a physical attack with injuries.

Reported by:JugantorSingle source
13/03/26•Tulapara Bashbaria Bazar, Itali Union, Singra

Killed

0

Injured

1

Summary

১৩ মার্চ ২০২৬ (শুক্রবার) সন্ধ্যায় নাটোরের সিংড়ার তুলাপাড়া বাঁশবাড়িয়া বাজারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আওয়ামী লীগ কর্মী রমিজুল ও নজরুল ইসলামসহ ৭-৯ জন মিলে যুবদল নেতা সিদ্দিকুর রহমানকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। সিদ্দিকুরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

AI analysis

Category

Political Violence

Confidence

92% · severity 6

Perpetrator side

Awami League

Victim side

BNP

Other actors

Ramizul (Awami League worker)Nazrul Islam (Awami League worker)Siddiqur Rahman (38, Itali Union Jubo Dal Vice President and village doctor)Shafiqul Islam (Singra Thana Inspector, Investigation)

Tags

Party ClashLand Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Awami League

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 13/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 14/03/26open original ↗

সিংড়ায় যুবদল নেতাকে পেটানোর অভিযোগ আ.লীগ কর্মীদের বিরুদ্ধে

সিংড়ায় যুবদল নেতাকে পেটানোর অভিযোগ আ.লীগ কর্মীদের বিরুদ্ধে Advertisement সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৭ পিএম আহত যুবদল নেতা সিদ্দিকুর রহমান। ছবি: যুগান্তর নাটোরের সিংড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবদল নেতাকে পেটানোর অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার ইটালী ইউনিয়নের তুলাপাড়া বাঁশবাড়িয়া বাজারে এই ঘটনা ঘটে। যুবদল নেতা সিদ্দিকুর রহমানকে (৩৮) লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করেন স্থানীয় আওয়ামী লীগ কর্মী রমিজুল ও নজরুল ইসলাম। সিদ্দিকুর ইটালী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও স্থানীয় বাজারের পল্লি চিকিৎসক। জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৯টায় তুলাপাড়া বাঁশবাড়িয়া গ্রামের একটি জমিজমা সংক্রান্ত ঘটনায় সিদ্দিকুর ও রমিজুলের মধ্যে তর্ক হয়। এই ঘটনার জের ধরে সন্ধ্যায় বাজারে ওষুধের দোকানে যাওয়ার সময় সিদ্দিকুরের ওপর অতর্কিত হামলা চালায় রমিজুল ও নজরুলসহ ৭ থেকে ৯ জন ব্যক্তি। তাকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি। এ বিষয়ে সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।