স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা : ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে ২ জন আটক
Why this classification
The article reports a concrete stabbing murder on 8 June 2026 in Dhaka, with a victim killed and two suspects arrested, meeting the violence definition and recency criteria.
Killed
1
Injured
0
Summary
রমনা থানার সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক বিলাল হোসেন তালুকদার (৫৭) ৮ জুন রাত ৮টার দিকে আনারকলি সুপার মার্কেট পার্কিংয়ে ছুরিকাঘাতে নিহত হন। রোমনা ও মুন্সিগঞ্জ থেকে রিয়াজ ও আল আমিন নামের দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 08/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা : ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে ২ জন আটক
রাজধানীর মৌচাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে (৫৭) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজনকে ঢাকা থেকে ও অন্যজনকে মুন্সিগঞ্জ থেকে আটক করা হয়েছে। আটকরা হলেন রিয়াজ এবং আল আমিন। মঙ্গলবার (৯ জুন) ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদার খুনের ঘটনায় জড়িত সন্দেহে রিয়াজ এবং আল আমিন নামে দুই জনকে আটক করা হয়েছে। মুন্সিগঞ্জ ও ঢাকা থেকে তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। তবে হত্যাকণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এর আগে সোমবার (৮ জুন) রাত আনুমানিক ৮টার দিকে রমনা থানাধীন সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলের পাশে আনারকলি সুপার মার্কেটের পার্কিং স্থানে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন তালুকদার রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন। পেশায় সিমেন্ট-বালু ব্যবসায়ী বিল্লাল মগবাজারের পৃথক দুটি এলাকায় দুই পরিবার ও ৬ সন্তান নিয়ে বসবাস করতেন। এমএসি/জেডএস
যৌতুকের টাকা না দেওয়ায় গৃহবধূকে হত্যা, স্বামী গ্রেফতার
যৌতুকের টাকা না দেওয়ায় গৃহবধূকে হত্যা, স্বামী গ্রেফতার Advertisement যুগান্তর প্রতিবেদন প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় জেসমিন আক্তার বিথী (২৯) নামে এক গৃহবধূকে যৌতুকের টাকার জন্য নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিথীর স্বামী আল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার হ্যাপি হোমস এলাকার একটি বাসা থেকে বিথীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশের দাবি, লাশে আঘাতের কিছু চিহ্ন পাওয়া গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবার দাবি করেছে, সাত বছর আগে প্রেমের সম্পর্কের পর পরিবারের অমতে আল আমিনের সঙ্গে বিথীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই আল আমিন ও তার পরিবারের সদস্যরা যৌতুকের জন্য বিথীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। সম্প্রতি পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে তাকে চাপ দেওয়া হচ্ছিল। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিথী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে তার বাবার অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল হামিদ বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত থেকে রিমান্ড নেওয়া হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও তথ্য জানা যাবে। তদন্ত চলমান রয়েছে।
