গলাচিপা সাপাহার বরিশাল মুকসুদপুরে ৪ লাশ উদ্ধার

AI-classifiedconfidence 60%

Why this classification

This record covers the Barishal case, which is the single incident in the article with signs of possible foul play. A worker's body was found at a fish enclosure, the cause of death is disputed, and locals allege that the owner removed CCTV cameras and fencing after the death. The article also reports three other body discoveries in Patuakhali, Naogaon and Gopalganj, which are not included in this record.

Reported by:JugantorSingle source
16/03/26•চরবাড়িয়া ইউনিয়ন, বরিশাল সদর

Killed

1

Injured

0

Summary

বরিশাল সদরের চরবাড়িয়া ইউনিয়নে ১৬ মার্চ (সোমবার) মাছের ঘের থেকে গিয়াস ফরাজি নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। ঘের মালিক বাবুলের লোকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর দাবি করলেও স্থানীয়রা ঘটনার পর সিসি ক্যামেরা ও ঘেরের বেড়া সরানোর অভিযোগ তুলেছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

60% · severity 7

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

Gias Faraji (শ্রমিক, নিহত)Aktaruzzaman Babul alias Surveyor Babul (মাছের ঘের মালিক)

Affected infrastructure

মাছের ঘেরের সিসি ক্যামেরাঘেরের লোহার বেড়া

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 16/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 17/03/26open original ↗

গলাচিপা সাপাহার বরিশাল মুকসুদপুরে ৪ লাশ উদ্ধার

গলাচিপা সাপাহার বরিশাল মুকসুদপুরে ৪ লাশ উদ্ধার Advertisement যুগান্তর ডেস্ক প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ গলাচিপায় লোহালিয়া নদী থেকে সোমবার এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া সাপাহার ও মুকসুদপুরে যুবক এবং বরিশালে শ্রমিকের লাশ উদ্ধার হয়েছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান : পটুয়াখালীর গলাচিপায় কলাগাছিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে লোহালিয়া নদী থেকে সোমবার মো. লিটন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গজালিয়া ইউনিয়নের ইছাদী গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আমখোলা ইউনিয়নে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। জানা গেছে, ১৪ মার্চ তরমুজ ক্ষেতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন লিটন। এসআই শহীদুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নওগাঁর সাপাহারে আইহাই ইউনিয়নের গৌরিপুর গ্রামের আমবাগান থেকে সোমবার অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, পরিচর্যার জন্য সকালে আম বাগানে গিয়ে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় শ্রমিকরা। ওসি আনারুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রযুক্তির সহায়তায় ওই ব্যক্তির পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের তিন মাস পর পুকুরের কচুরিপানার মধ্য থেকে তৌহিদুল ইসলাম মোল্যা নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভাকুড়ী গ্রামের সুমন মন্ডলের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার লতিফপুর গ্রামের আক্তার আলী মোল্লার ছেলে। ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গত বছরের ১৬ ডিসেম্বর মাছ ধরতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তৌহিদুল মোল্যা। এ ব্যাপারে থানায় ডায়েরি হলে সাকিব শেখ নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। সোমবার এক ব্যক্তি ওই পুকুর পরিষ্কার করতে গেলে কচুরিপানার মধ্যে গলিত লাশ দেখতে পায়। বরিশাল সদরের চরবাড়িয়া ইউনিয়নে সোমবার মাছের ঘের থেকে গিয়াস ফরাজি নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই ইউনিয়নের রাজ্জাক ফরাজির ছেলে। তবে তার মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। ঘটনার পর থেকেই বিষয়টি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছেন ওই মাছের ঘেরের মালিক কোটিপতি সার্ভেয়ার নামে পরিচিত আক্তারুজ্জামান বাবুল ওরফে সার্ভেয়ার বাবুল। সোমবার ঘের থেকে গিয়াসের লাশ উদ্ধার করা হয়। তবে ঘের মালিক বাবুলের লোকজন প্রচার করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, গিয়াস নিহতের পরপরই মাছের ঘেরে লাগানো সিসি ক্যামেরা সরিয়েছে বাবুল। এছাড়া ঘেরে লোহার গুনা দিয়ে চারদিক ঘেরা ছিল, সেগুলোও সরিয়ে ফেলা হয়েছে। এসব বিষয়ে জানতে সার্ভেয়ার আক্তারুজ্জামান বাবুলের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি তিনি।