ভৈরবে বাপ-চাচার দ্বন্দ্বে প্রাণ গেল ছেলের

AI-classifiedconfidence 85%

Why this classification

A physical fight with a stick during a village mediation over a land boundary led to the death of a 22-year-old man, Monir Miah, who was beaten and collapsed. This is a concrete, recent act of violence resulting in a death, so it qualifies as a violence incident.

Reported by:JugantorSingle source
22/05/26•জগমোহনপুর, আগানগর ইউনিয়ন

Killed

1

Injured

0

Summary

কিশোরগঞ্জের ভৈরবে বসতবাড়ির সীমানা নির্ধারণ নিয়ে ২০২৬ সালের ২২ মে (শুক্রবার) আগানগর ইউনিয়নের জগমোহনপুর এলাকায় চাচা মতিউর রহমানের লাঠির আঘাতে তাজুল ইসলামের ছেলে মনির মিয়া (২২) নিহত হন। সালিশ চলাকালে মারামারির একপর্যায়ে মনির মাটিতে লুটিয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 7

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

মতিউর রহমান (অভিযুক্ত, হাজীবাড়ি)তাজুল ইসলাম (নিহতের বাবা)মনির মিয়া (নিহত, ২২)ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ

Tags

Land DisputeMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 22/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 23/05/26open original ↗

ভৈরবে বাপ-চাচার দ্বন্দ্বে প্রাণ গেল ছেলের

সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ ভৈরবে বাপ-চাচার দ্বন্দ্বে প্রাণ গেল ছেলের Advertisement ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ভৈরবে বসতবাড়ির সীমানা নির্ধারণ নিয়ে বাবা-চাচার ঝগড়ায় প্রাণ গেল ছেলে মনির মিয়ার (২২)। শুক্রবার বিকালে আগানগর ইউনিয়নের জগমোহনপুর এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, জগমোহনপুর গ্রামের হাজীবাড়ির মতিবুর রহমান ও তাজুল ইসলামের মধ্যে বসতবাড়ির সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বসতবাড়ির সীমানা নির্ধারণের জন্য শুক্রবার দুপুরে স্থানীয় লোকজনদের নিয়ে সালিশে বসে। মাপামাপি শেষে ৮ ইঞ্চি জায়গা মতিউর রহমানের বাড়ির সীমানার ভিতরে পাওয়া যায়। এরপর তাজুল ইসলাম সালিশের লোকজনদের তার পাওনা জায়গার সীমানা নির্ধারণের জন্য বললে ভাই মতিউর রহমান লাঠি নিয়ে তাজুল ইসলামকে মারতে আসেন। এসময় তাদের মারামারির একপর্যায়ে তাজুল ইসলামের ছেলে মনির মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা তাজুল ইসলাম বলেন, জায়গার সীমানা দিতে বললে সে আমাকে ও আমার ছেলেকে মারধর করে। এসময় তার মারধরে আমার ছেলের মৃত্যু হয়েছে। ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।