শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করল চালকরা
Why this classification
A highway police officer allegedly smashed a truck's side mirror and then beat the driver with a stick, seriously injuring him, which is a concrete physical attack. The event happened on Wednesday, April 8, 2026, and drivers then blocked the Dhaka-Mymensingh highway in protest.
Killed
0
Injured
1
Summary
বুধবার (০৮ এপ্রিল ২০২৬) দুপুরে শ্রীপুরের জৈনা বাজারে আহম্মদ ফিলিং স্টেশনের কাছে হাইওয়ে পুলিশ কাভার্ডভ্যানের লুকিং গ্লাস ভাঙচুর করে এবং বাধা দিতে আসা চালককে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে বিভিন্ন পরিবহনের চালকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন, যার ফলে দুই লেনেই তীব্র যানজট সৃষ্টি হয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Law Enforcement
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 08/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
পাম্পে লাইনে থাকা চালককে পিটুনি মহাসড়ক অবরোধ
পাম্পে লাইনে থাকা চালককে পিটুনি মহাসড়ক অবরোধ কাভার্ডভ্যান চালককে হাইওয়ে পুলিশের মারধরের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়েক অবরোধ করে গতকাল বুধবার চালকদের বিক্ষোভ সমকাল গাজীপুর প্রতিনিধি প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ০৭:৪১ | প্রিন্ট সংস্করণ পেট্রোল পাম্পের সামনে জ্বালানির জন্য অপেক্ষায় থাকা এক চালককে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। গতকাল বুধবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চালক ও হেলপাররা। এতে মহাসড়কের দুদিকে অন্তত ১০ কিলোমিটারজুড়ে আটকা পড়ে হাজারো যানবাহন। ঘটনার প্রত্যক্ষদর্শী আবুল হোসেন বলেন, একটি কাভার্ডভ্যানের চালক রিয়াজ উদ্দিন মহাসড়ক ঘেঁষে পাম্পের সিরিয়ালে গাড়ি দাঁড় করিয়ে নামাজে যান। এই সময় হাইওয়ে পুলিশ এসে গাড়ির লুকিং গ্লাস ভেঙে ফেলে। নামাজ শেষে ফিরে রিয়াজ উদ্দিন এর প্রতিবাদ করলে তাঁকে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। অন্য চালকরা বিষয়টি দেখে এগিয়ে এসে প্রতিবাদ করেন। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। রাব্বী হোসেন নামে এক বাসচালক বলেন, শত শত গাড়ি রাস্তার পাশে দাঁড়ানো ছিল। কয়েক মিনিটের জন্য রিয়াজ উদ্দিন নামাজে যান। এতেই পুলিশ ক্ষিপ্ত হয়ে তাঁর গাড়ির লুকিং গ্লাস ভেঙে ফেলে। পরে এসে বিষয়টি জানতে চাইলে রিয়াজকে বেদম পেটানো হয়। পরে আহত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সড়ক অবরোধের খবর পেয়ে মাওনা হাইওয়ে ও শ্রীপুর থানা পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মাওনা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মহাসড়কের লেন দখল করে গাড়িগুলো জ্বালানি নেওয়ার জন্য লাইন ধরেছিল। সেগুলো মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার সময় চালকদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। - বিষয় : - অবরোধ
শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করল চালকরা
শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করল চালকরা Advertisement শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ শ্রীপুরে পুলিশের বিরুদ্ধে কাভার্ডভ্যানের এক চালককে মারধরের অভিযোগ তুলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পরিবহণের চালকরা। এতে মহাসড়কের উভয় লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বুধবার দুপুরে উপজেলার জৈনা বাজারের আহম্মদ ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষোভকারী কাভার্ডভ্যানচালক মজিবুর বলেন, জ্বালানি তেল নেওয়ার জন্য কাভার্ডভ্যানের চালক মো. রিয়াজ উদ্দিন মহাসড়কঘেঁষে সিরিয়ালে গাড়ি রেখে নামাজে যান। এ সময় হাইওয়ে পুলিশ এসে তার গাড়ির লুকিং গ্লাস ভাঙচুর করে। চালক এসে বাধা দিলে লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মেরে গুরুতর আহত করে। চালক মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের চালকরা এগিয়ে এসে প্রতিবাদ করেন। তাৎক্ষণিকভাবে অনেক চালক জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন।
