ছিনতাইকারীর ছুরিতে যাত্রাবাড়ীতে যুবক আহত

AI-classifiedconfidence 92%

Why this classification

Four unidentified robbers stopped a rickshaw in Jatrabari in the early morning of 1 June 2026, stabbed a 37-year-old man in the back, and stole his cash and mobile phone. This is a concrete, recent attack with a weapon and an injury, so it counts as violence.

Reported by:JugantorDhaka PostCorroborated · 2 sources
01/06/26•যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের ঢাল

Killed

0

Injured

1

Summary

রাজধানীর যাত্রাবাড়ীতে সোমবার (১ জুন ২০২৬) ভোর সাড়ে ৪টায় চার ছিনতাইকারী রিকশা গতিরোধ করে এক যুবককে ছুরিকাঘাত করে তাঁর ৫ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। আহত যুবক পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

Four unidentified robbersVictim, a 37-year-old vaccine company employee

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 01/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 01/06/26open original ↗

বাসার সামনেই ছিনতাইয়ের শিকার দুই নারী, থানায় অভিযোগ

পরিবারের সঙ্গে ঈদুল আজহার ছুটি কাটিয়ে ঢাকায় ফিরে বাসার ফটকের সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই নারী। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সংঘটিত এ ছিনতাইয়ের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে মোহাম্মদপুরের নূরজাহান রোডে বাসার সামনেই এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রিকশা থেকে নেমে দুই নারী বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন। এ সময় তাদের সঙ্গে থাকা রিকশাচালকও পাশে ছিলেন। হঠাৎ লুঙ্গি পরা, কালো গেঞ্জি ও মাথায় ক্যাপ পরা এক ব্যক্তি চাপাতি হাতে সেখানে উপস্থিত হন। তার সঙ্গে আরও একজনকে দেখা যায়। চাপাতির ভয় দেখিয়ে তারা রিকশাচালককে ধাক্কা দেয় এবং পরে দুই নারীর কাছ থেকে ব্যাগ, লাগেজ ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়। ঘটনার সময় ভুক্তভোগীদের মোবাইল ফোন ও অলংকারও তল্লাশি করে নিয়ে যায় তারা। এই ঘটনায় তুনাত জিনা মাহজেবিন নামে ছিনতাইয়ের শিকার নারী মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান রাকিব জানান, ভুক্তভোগীরা ঠাকুরগাঁও থেকে বাসে করে ঢাকায় এসে শ্যামলীতে নামেন। পরে রিকশায় করে বাসায় ফেরার সময় বাসার সামনে পৌঁছালে ছিনতাইয়ের শিকার হন তারা। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ করছে পুলিশ। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী এক নারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। এসএএ/এসএএস

Source 2: Jugantor · 02/06/26open original ↗

ছিনতাইকারীর ছুরিতে যাত্রাবাড়ীতে যুবক আহত

ছিনতাইকারীর ছুরিতে যাত্রাবাড়ীতে যুবক আহত Advertisement যুগান্তর প্রতিবেদন প্রকাশ: ০২ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে খন্দকার ইফতেখারুল ইসলাম (৩৭) নামে এক যুবক আহত হয়েছেন। তিনি ভ্যাকসিন (টিকা) কোম্পানিতে চাকরি করেন। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহত খন্দকার ইফতেখারুল জানান, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের ঢালে রিকশাযোগে যাওয়ার সময় অজ্ঞাত চার ছিনতাইকারী রিকশা গতিরোধ করে তার পিঠের বাম পাশে ছুরিকাঘাত করে। তার কাছে থাকা পাঁচ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় নিজ বাসায় চলে যান খন্দকার ইফতেখারুল ইসলাম। পরে সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনি আরও জানান, ভোররাতে গ্রাম থেকে ঢাকায় এসে রিকশা থেকে বাসায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আহত খন্দকার ইফতেখারুল ইসলামের গ্রামের বাড়ি মেহেরপুর সদরে। বর্তমানে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় থাকেন।