এনসিপির নেতাকর্মীদের ওপর অ্যাম্বুলেন্স মালিক সমিতির হামলা
Why this classification
The article reports a specific, recent physical attack on NCP activists at Chattogram Medical College Hospital on 7 June 2026, in which three named party leaders were injured. This is a concrete violent incident, not a statement or condemnation, and it took place in Bangladesh.
Killed
0
Injured
3
Summary
৭ জুন ২০২৬ (রোববার) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেটে অ্যাম্বুলেন্সে অস্বাভাবিক ভাড়ার প্রতিবাদ করায় অ্যাম্বুলেন্স মালিক সমিতির লোকজন এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। দলের অভিযোগ, হামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আশিক চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুগ্ম সদস্য সচিব আসিফ চৌধুরী ও সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন আহত হয়েছেন।
AI analysis
Category
Political Violence
Confidence
85% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 3
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: NCP
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 07/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
এনসিপির নেতাকর্মীদের ওপর অ্যাম্বুলেন্স মালিক সমিতির হামলা
চমেক হাসপাতাল এনসিপির নেতাকর্মীদের ওপর অ্যাম্বুলেন্স মালিক সমিতির হামলা Advertisement চট্টগ্রাম ব্যুরো প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:০১ পিএম ফাইল ছবি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অ্যাম্বুলেন্স মালিক সমিতির লোকজনের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (৭ জুন) দুপুরে হাসপাতালের পূর্ব গেটে অ্যাম্বুলেন্সে অস্বাভাবিক ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় এ হামলা চালানো হয়। এ ঘটনায় বিকালে হাসপাতালের পূর্ব গেটে মহানগর এনসিপির উদ্যোগে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানানো হয়েছে। এনসিপির অভিযোগ, হামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আশিক চৌধুরী, চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব আসিফ চৌধুরী এবং সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন আহত হয়েছেন। হামলার প্রতিবাদ জানিয়ে এনসিপির চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব আরিফ মইনুদ্দিন বলেন, চিকিৎসাসেবার মতো মানবিক খাতে কোনো ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের প্রভাব চলতে পারে না। অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। দলের সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক টিপু বলেন, জনগণের অধিকার ও মর্যাদার প্রশ্নে এনসিপি কোনো আপস করবে না। স্বাস্থ্যখাতকে সব প্রকার সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করে রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।
