মাদক নিয়ে দ্বন্দ্বে কুষ্টিয়ায় বন্ধুর হাতে বন্ধু খুন
Why this classification
A young man, Sani Sheikh Sagar, was hacked to death with sharp weapons by three of his friends in Chourhas, Kushtia, on Sunday 8 March 2026, after a drug-related dispute. The article reports the death as confirmed by the hospital and police, so this is a valid, recent, concrete murder incident in Bangladesh.
Killed
1
Injured
0
Summary
কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় ২০২৬ সালের ৮ মার্চ (রোববার) দুপুরে মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধু প্রবাল, ভিকি ও বিজয়ের ধারালো অস্ত্রের আঘাতে সানি শেখ সাগর নামে এক যুবক নিহত হন। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
93% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 08/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
মাদক নিয়ে দ্বন্দ্বে কুষ্টিয়ায় বন্ধুর হাতে বন্ধু খুন
মাদক নিয়ে দ্বন্দ্বে কুষ্টিয়ায় বন্ধুর হাতে বন্ধু খুন Advertisement কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কুষ্টিয়ায় বন্ধুর হাতে সানি শেখ সাগর নামে এক যুবক খুন হয়েছেন। মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করা হয়। রোববার দুপুরের দিকে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর। সাগর কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি পেশায় গাড়ির রং মিস্ত্রি। এছাড়া তিনি দিনমজুর হিসাবে কাজ করতেন। সাগরের খালাতো ভাই তৌফিক ইসলাম বলেন, সকালের দিকে প্রবাল, ভিকি ও বিজয় আমাকে মারধর করে। সেসময় তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। আমাকে মারধর করার বিষয়টি সাগর ভাইকে জানানোর চেষ্টা করেছিলাম। কিন্তু তাকে বাসাতেও পায়নি, গ্যারেজেও পায়নি। এরপর জানতে পারি প্রবাল, ভিকি ও বিজয় আমার ভাই সাগরকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছে। খবর পেয়ে আমরা হাসপাতালে এসে দেখি মর্গে সাগর ভাইয়ের রক্তাক্ত লাশ পড়ে আছে। যারা আমার ভাইকে হত্যা করেছে, তারা আমার ভাইয়ের বন্ধু। সাগরের স্বজনরা বলেন, সাগরের বন্ধুরা পূর্ব পরিকল্পিতভাবে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে প্রবাল, ভিকি ও বিজয় সাগরকে নির্মম নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসি চাই। সাগর ও প্রবাল একই এলাকার বাসিন্দা। একসাথে চলাফেরা করতেন। তারা দুজনই মাদকাসক্ত। মাদক সংক্রান্ত বিষয় নিয়ে সাগর ও প্রবালের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই সাগরের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সাগরের পায়ে, ঘাড়ে, মাথায়সহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
