ব্যক্তিমালিকানার শতাধিক গাছ কেটে বেড়িবাঁধ নির্মাণ
Why this classification
Between 5 May 2026 and the report, officials of the Bangladesh Water Development Board reportedly entered a private plot at night with excavators and cut more than 100 trees without notice or consent. This is a concrete act of property destruction, which counts as vandalism, although no one was hurt. The official's response acknowledges the work and says it has been paused for review, but the report describes a new act rather than only commentary.
Killed
0
Injured
0
Summary
পটুয়াখালী সদরের মিঠাপুরে ৫ মে ২০২৬ রাতে পাউবোর কর্মকর্তাদের নেতৃত্বে শ্রমিক ও যন্ত্রপাতি নিয়ে ব্যক্তিমালিকানাধীন জমিতে ঢুকে শতাধিক গাছ কেটে বাঁধ নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, অনুমতি, নোটিশ বা ক্ষতিপূরণ ছাড়াই এ কাজ করা হয় এবং তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
80% · severity 3
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Bangladesh Water Development Board
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 05/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ব্যক্তিমালিকানার শতাধিক গাছ কেটে বেড়িবাঁধ নির্মাণ
ব্যক্তিমালিকানার শতাধিক গাছ কেটে বেড়িবাঁধ নির্মাণ পটুয়াখালীতে পাউবোর বিরুদ্ধে অভিযোগ Advertisement যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী প্রকাশ: ১৫ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ পটুয়াখালী সদর উপজেলার মিঠাপুর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিরুদ্ধে ব্যক্তি মালিকানাধীন জমির শতাধিক গাছ কেটে জরুরি মেরামতের নামে বেড়িবাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিকপক্ষ ক্ষোভ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তারা দাবি করেছেন, কোনও ধরনের পূর্ব অনুমতি, নোটিশ কিংবা ক্ষতিপূরণের আশ্বাস ছাড়াই রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে জমিতে প্রবেশ করে গাছ কেটে মাটি ফেলে বাঁধ নির্মাণ করা হয়েছে। জানা যায়, সদর উপজেলার মিঠাপুর এলাকার বাসিন্দা আব্দুল লতিফ হাওলাদারের প্রায় ৪৫ শতাংশ জমিতে কয়েক বছর ধরে গড়ে তোলা বিভিন্ন প্রজাতির গাছের বাগান ছিল। পরিবারের সদস্যরা পটুয়াখালী জেলা শহরে অবস্থান করার সুযোগে ৫ মে রাতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নেতৃত্বে শ্রমিক ও যন্ত্রপাতি নিয়ে জমিতে প্রবেশ করে। পরে সেখানে থাকা শতাধিক গাছ কেটে ফেলা হয় এবং জমির একটি অংশে মাটি কেটে জরুরি মেরামতের কাজ শুরু করা হয়। মালিকের ছেলে দাবি করেন, গাছ, জমি ও অবকাঠামো মিলিয়ে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও জানান তিনি। স্থানীয় বাসিন্দার ভাষ্য, উপকূলীয় বাঁধের কিছু অংশে মেরামত প্রয়োজন ছিল ঠিকই, তবে সেটিকে কেন্দ্র করে যেভাবে ব্যক্তি মালিকানাধীন জমিতে প্রবেশ করে গাছ কাটা হয়েছে, তা নিয়ে এলাকায় চরম ক্ষোভ তৈরি হয়েছে। ভুক্তভোগী আব্দুল লতিফ হাওলাদার বলেন, ‘বেড়িবাঁধ নির্মাণ করতে হলে নিয়ম অনুযায়ী আমাদের সঙ্গে কথা বলা উচিত ছিল। কিন্তু তারা কোনও আলোচনা ছাড়াই গাছ কেটে জমি দখল করেছে।’ তবে অভিযোগ অস্বীকার না করে পানি উন্নয়ন বোর্ড পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. রাকিব বলেন, ‘ওই এলাকায় জরুরি মেরামতের কাজ চলছিল। অভিযোগ পাওয়ার পর কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি ব্যক্তিগত জমিতে অনিয়ম করে কাজ করা হয়ে থাকে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
