বাকিতে চা না দেওয়ায় দ্বন্দ্ব, দুইপক্ষের সংঘর্ষে ১২ জন আহত

AI-classifiedconfidence 85%

Why this classification

This is a recent, single physical clash in which two groups fought with local weapons after a dispute over tea sold on credit, leaving at least 12 people injured. It is therefore classified as a violence incident.

Reported by:Dhaka PostSamakalJugantorCorroborated · 3 sources
17/04/26•Khaldharpar area, Shailkupa Pourashava

Killed

0

Injured

12

Summary

ঝিনাইদহের শৈলকুপা পৌর খালধারপাড়া এলাকায় ১৭ এপ্রিল ২০২৬ (শুক্রবার) সকালে বাকিতে চা না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়, যাতে অন্তত ১২ জন আহত হন। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Ripon HossainShahjahan (shopkeeper)Humayun Kabir Molla (OC, Shailkupa Thana)Mahbub Alam Parvez (Emergency physician, Shailkupa UHC)

Affected infrastructure

tea shop

Tags

Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 12

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 17/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (3 sources)

Source 1: Samakal · 18/04/26open original ↗

বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষ, আহত ১০

বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষ, আহত ১০ ফাইল ছবি শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬ | ০৬:০১ ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে শৈলকুপা পৌর এলাকার খালধারপাড়াতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ৯ ব্যক্তির নাম জানা গেছে। তারা হলেন–আব্দুর রাজ্জাক, রিপন হোসেন, জামাল হোসেন, কামাল হোসেন, রুবেল, জালাল শেখ, নায়েব আলী, শফিকুর রহমান ও মো. ঝন্টু। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, খালধারপাড়া গ্রামের বাসিন্দা মো. রিপন শুক্রবার সকালে একই এলাকার মো. শাহজাহানের টি স্টলে চা পান করতে যান। রিপন শাহজাহানের কাছে চা চাইলে আগের বাকি টাকা পরিশোধ না করায় তাঁকে চা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে শাহজাহানের ওপর ক্ষিপ্ত হন রিপন। এ ঘটনাকে কেন্দ্র করে একপর্যায়ে উভয়ের স্বজন ও সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শৈলকুপা থানার ওসি হুমায়ন কবির মোল্যা বলেন, শুক্রবার সকালে পৌর এলাকার খালধারপাড়াতে বাকিতে চা খাওয়া নিয়ে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েক ব্যক্তি আহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। - বিষয় : - ঝিনাইদহ

Source 2: Dhaka Post · 17/04/26open original ↗

বাকিতে চা না দেওয়ায় দ্বন্দ্ব, দুইপক্ষের সংঘর্ষে ১২ জন আহত

ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১২ জন। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার পৌর খালধারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, ওই গ্রামের রিপন হোসেন সকালে গ্রামের শাহজাহানের দোকানে চা পান করতে যায়। আগের বাকি টাকা না দেওয়ায় নতুন করে বাকিতে চা দিতে অস্বীকার করেন দোকানি শাহজাহান। এ নিয়ে রিপন ও শাহজাহানের মধ্যে তর্ক-বির্তক ও হাতাহাতি হয়। এর জেরে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে অন্তত ১২ জন আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুব আলম পারভেজ বলেন, সংঘর্ষের ঘটনায় আহত রোগীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, বাকিতে চা বিক্রি না করা নিয়ে একটি সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এএমকে

Source 3: Jugantor · 18/04/26open original ↗

শৈলকুপায় বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষে আহত ১০

শৈলকুপায় বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষে আহত ১০ Advertisement ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ শৈলকুপায় চা পান করা নিয়ে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। শুক্রবার সকালে পৌর এলাকার খালধারপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, খালধারপাড়ার রিপন হোসেন সকালে শাহজাহানের দোকানে চা পান করতে যায়। আগের বাকির টাকা না দেওয়ায় নতুন করে আর বাকিতে চা দিতে অস্বীকার করে শাহজাহান। এ নিয়ে উভয়ের মধ্যে প্রথমে তর্ক-বির্তক ও হাতাহাতি হয়। খবর ছড়িয়ে পড়ে গ্রামে। কিছু সময় পরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আহত হয় উভয়পক্ষের অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শৈলকুপার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।