ছাত্রদল নেতার কারণে কলেজে ছাত্ররাজনীতি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

AI-classifiedconfidence 80%

Why this classification

A Chhatra Dal (BNP student wing) leader is alleged to have physically humiliated a chemistry teacher at Shah Makhdum College in Rajshahi over an extortion demand. The college responded by suspending the student's status and banning student politics on campus, so this is a concrete, recent physical attack rather than a statement or statistical roundup.

Reported by:JugantorSingle source
15/03/26•শাহ মখদুম কলেজ, রাজশাহী

Killed

0

Injured

0

Summary

রাজশাহীর শাহ মখদুম কলেজের রসায়ন বিভাগের শিক্ষক আসাদুজ্জামান জুয়েলকে চাঁদা দাবির জেরে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ শিহাবের বিরুদ্ধে। ঘটনার পর কর্তৃপক্ষ শিহাবের ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিত করে এবং ১৫ মার্চ গভর্নিং বডির সভায় ক্যাম্পাসে ছাত্ররাজনীতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

AI analysis

Category

Political Violence

Confidence

80% · severity 4

Perpetrator side

BNP

Victim side

Locals

Other actors

আব্দুল্লাহ আল মারুফ শিহাব (কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক, অভিযুক্ত শিক্ষার্থী)আসাদুজ্জামান জুয়েল (রসায়ন বিভাগের শিক্ষক, ভুক্তভোগী)ড. মোহাম্মদ খালিদ আলম (কলেজ গভর্নিং বডির সভাপতি)এস এম রেজাউল ইসলাম (কলেজের অধ্যক্ষ)

Tags

Party ClashExtortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 15/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 16/03/26open original ↗

ছাত্রদল নেতার কারণে কলেজে ছাত্ররাজনীতি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ছাত্রদল নেতার কারণে কলেজে ছাত্ররাজনীতি অনির্দিষ্টকালের জন্য স্থগিত Advertisement রাজশাহী ব্যুরো প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৬ পিএম ফাইল ছবি রাজশাহীর শাহ মখদুম কলেজের শিক্ষককে লাঞ্ছিত করার পর কলেজে ছাত্ররাজনীতি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকাল সাড়ে ৪টায় কলেজের গভর্নিং বডির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় শিক্ষকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে গভর্নিং বডির সদস্যরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একইসঙ্গে কলেজের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ক্যাম্পাসে ছাত্ররাজনীতি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ড. মোহাম্মদ খালিদ আলম। এতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ এস এম রেজাউল ইসলাম, গভর্নিং বডির সদস্য ড. মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আতিকুর রহমান ইতি, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, মো. গোলাম মোস্তফা মামুন এবং শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুর মুর্শিদসহ অন্য সদস্যরা। রাজশাহীর শাহ মখদুম কলেজের রসায়ন বিভাগের শিক্ষক আসাদুজ্জামান জুয়েলকে চাঁদা দাবির জেরে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও একই কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মারুফ শিহাবের বিরুদ্ধে। ঘটনার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কলেজ কর্তৃপক্ষ। অভিযুক্ত শিক্ষার্থী শিহাবের ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেয়।