দুই কৃষককে অপহরণ করে মুক্তিপণ দাবি, হত্যার হুমকি

AI-classifiedconfidence 85%

Why this classification

This is a specific, recent incident in Chattogram where armed attackers abducted two farmers, beat a third man, and demanded five lakh taka ransom under threat of death. It involves a physical attack and kidnapping, so it qualifies as violence.

Reported by:SamakalSingle source
08/06/26•কাঞ্চননগর, চন্দনাইশ

Killed

0

Injured

1

Summary

২০২৬ সালের ৮ জুন (সোমবার) সকালে চট্টগ্রামের চন্দনাইশের কাঞ্চননগর এলাকায় পাহাড়ি সন্ত্রাসীরা অস্ত্রের মুখে দুই কৃষক শাহজাহান ও আজগর আলীকে অপহরণ করে এবং নুরুল আলমকে মারধর করে ফেলে যায়। অপহরণকারীরা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে এবং টাকা না দিলে দুজনকে হত্যার হুমকি দিয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 6

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

পাহাড়ি সন্ত্রাসী (অপহরণকারী)মোহাম্মদ শাহজাহান (৪০)আজগর আলী (৪০)নুরুল আলম (৪৫)চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ লিটন মিয়া

Tags

Extortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 08/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 09/06/26open original ↗

দুই কৃষককে অপহরণ করে মুক্তিপণ দাবি, হত্যার হুমকি

দুই কৃষককে অপহরণ করে মুক্তিপণ দাবি, হত্যার হুমকি চট্টগ্রামের চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ০৮:২৩ | প্রিন্ট সংস্করণ চট্টগ্রামের চন্দনাইশে পাহাড়ি অঞ্চলের জমিতে কাজ করার সময় দুই কৃষককে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকালে কাঞ্চননগর এলাকায় এই ঘটনা ঘটে। দুজনের সঙ্গে ধরে নেওয়া অপর এক কৃষককে মারধর করে ফেলে যায় অপহরণকারীরা। তাঁর অভিযোগ, হামলাকারীরা পাহাড়ি সন্ত্রাসী। ইতোমধ্যে অপহরণকারীরা দুই কৃষকের জন্য মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করেছে বলে স্বজনরা জানিয়েছেন। অপহৃত দুই কৃষক হলেন– কাঞ্চননগর গ্রামের মোহাম্মদ ইদুর ছেলে মোহাম্মদ শাহজাহান (৪০), পশ্চিম এলাহাবাদ গ্রামের মকছুদ আলীর ছেলে আজগর আলী (৪০)। অপহরণকারীদের কবল থেকে ফিরে এসেছেন নুরুল আলম (৪৫)। স্থানীয় সূত্রগুলো জানায়, কাঞ্চননগরে পাহাড়ি অঞ্চলের জমিতে প্রতিদিনের মতো গতকাল সকালে কৃষকরা কাজ করতে যান। একদল পাহাড়ি সন্ত্রাসী শাহজাহান, আজগর ও নুরুল আলমকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। এ সংবাদ ছড়িয়ে পড়লে কয়েকশ গ্রামবাসী তাদের খোঁজে পাহাড়ি এলাকায় তল্লাশি শুরু করেন। এ সময় সন্ত্রাসীরা পিছু হটতে হটতে দুজনকে নিয়ে গহিন পাহাড়ে চলে যায়। অন্যজনকে ফেলে যায় তারা। আহত নুরুল আলম লোকালয়ে এসে জানান, পাহাড়ি সন্ত্রাসীরা তাদের উঁচু পাহাড়ে তোলে। এ সময় তাঁর গলায় ফাঁস লাগিয়ে লাথি দিয়ে ফেলে দেয়। সেখান থেকে তুলে হাত-পা বেঁধে ফেলে মুক্তিপণ দাবি করে মারধর শুরু করে। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। বেশ কিছুক্ষণ পর চেতনা ফিরলে দেখেন, সন্ত্রাসীরা সেখানে নেই। প্রায় এক ঘণ্টা হেঁটে পাহাড় থেকে লোকালয়ে আসেন। অপহৃত দুই কৃষকের স্বজনরা জানিয়েছেন, শাহজাহান ও আজগরের মোবাইল ফোন থেকে অপহরণকারীরা কল দিয়ে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করেছে। টাকা না দিলে দুজনকেই হত্যা করার হুমকি দিয়েছে তারা।  চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ লিটন মিয়ার ভাষ্য, সংশ্লিষ্ট বিট অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।  - বিষয় : - হুমকি