সমবায় চেয়ারম্যানকে তুলে নিয়ে নির্যাতন, মুক্তিপণে ছাড়া

AI-classifiedconfidence 90%

Why this classification

A group of armed men abducted the cooperative chairman from a street in Homna, severely beat him, and demanded a 500,000 taka ransom before releasing him for 100,000 taka. This is a concrete, recent violent incident, and the main suspect has been arrested after a police case was filed.

Reported by:JugantorSingle source
03/03/26•হোমনা পৌরসভার সামনে; চরেগাঁও কবরস্থানের পাশে

Killed

0

Injured

1

Summary

২০২৬ সালের ৩ মার্চ (মঙ্গলবার) কুমিল্লার হোমনায় চাঁদা না দেওয়ায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (ইউসিসিএ) চেয়ারম্যান মো. আকতার হোসেনকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে বেধড়ক মারধর করা হয় এবং পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ১ লাখ টাকায় ছাড়া হয়। এ ঘটনায় মামলার পর পুলিশ প্রধান আসামি আল আমিন সরকারকে গ্রেপ্তার করেছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 6

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

মো. আকতার হোসেন (উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান, কাপড় ব্যবসায়ী)আল আমিন সরকার (প্রধান আসামি, গ্রেপ্তার)একদল সন্ত্রাসী

Tags

Extortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 03/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 05/03/26open original ↗

সমবায় চেয়ারম্যানকে তুলে নিয়ে নির্যাতন, মুক্তিপণে ছাড়া

সমবায় চেয়ারম্যানকে তুলে নিয়ে নির্যাতন, মুক্তিপণে ছাড়া হোমনায় গ্রেফতার ১ Advertisement হোমনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ হোমনায় চাঁদা না দেওয়ায় হোমনা উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির (ইউসিসিএ) চেয়ারম্যান বিশিষ্ট কাপড় ব্যবসায়ী মো. আকতার হোসেনকে অপহরণ করে নির্যাতনের পর মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে হোমনা পৌরসভার সামনে থেকে সিএনজি অটোরিকশাযোগে তাকে অপহরণ করা হয়। প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপহৃত আক্তার হোসেন জানায়, মঙ্গলবার দুপুরে অফিস শেষে বাসায় ফেরার পথে পৌরসভার সামনে থেকে একদল সন্ত্রাসী তাকে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে উপজেলার চরেগাঁও কবরস্থানের পাশে নিয়ে বেধড়ক মারধর ও নির্যাতন করে। নির্যাতনের একপর্যায়ে তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে ১ লাখ টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এ দিকে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সমবায়ীরা ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বুধবার সকালে অপহৃত আকতার হোসেন নিজেই বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ অজ্ঞাত আরও ৭-৮ জনের নাম উল্লেখ করে হোমনা থানায় মামলা করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি আল আমিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আল আমিন সরকার হোমনা পৌরসভা ৫নং ওয়ার্ডের কলেজ রোডের মো. বাচ্চু মিয়া সরকারের ছেলে।