হেলমেট পরে এসে এলোপাতাড়ি গুলি
Why this classification
This is a single, concrete incident in Noakhali on the night of Friday 26 June 2026, in which a group of helmeted youths fired guns indiscriminately at people, injuring 10 to 12. Police recovered bullet casings and the case is being filed, so it qualifies as a shooting attack within the recent window.
Killed
0
Injured
10
Summary
২০২৬ সালের ২৬ জুন (শুক্রবার) রাত ৯টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ীর নোয়াগাঁও চৌরাস্তা মোড়ে ধূমপান নিয়ে বিরোধের জেরে হেলমেট পরা একদল যুবক মোটরসাইকেলে এসে সাধারণ মানুষের উপর এলোপাতাড়ি গুলি চালায়, যাতে ১০-১২ জন আহত হন। আহতদের মধ্যে দুজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, এবং পুলিশ ঘটনাস্থল থেকে বুলেটের খোসা উদ্ধার করেছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 10
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Awami League
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 26/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
হেলমেট পরে এসে এলোপাতাড়ি গুলি
হেলমেট পরে এসে এলোপাতাড়ি গুলি চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ০৮:১১ | প্রিন্ট সংস্করণ নোয়াখালীর সোনাইমুড়ীতে হেলমেট পরে আসা একদল তরুণের গুলিতে ১০-১২ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। হামলাকারীদের কয়েকজন ছাত্রলীগে সম্পৃক্ত ছিলেন বলে এলাকাবাসী জানিয়েছে। তাদের ভাষ্য, এলাকার বয়স্ক ব্যক্তিদের সামনে ধূমপানে বাধা দেওয়ার জেরে ওই তরুণেরা এ হামলা চালিয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজন আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ওই হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স কামাল হোসেন জানিয়েছেন, গুলিবিদ্ধ অবস্থায় সোনাইমুড়ীর নোয়াগাঁও গ্রামের বাসিন্দা আশিক (২২) ও নাঈম হাসান (১৯) নামের দুই যুবককে গত শুক্রবার রাত ১০টা ৫৫ মিনিটের দিকে আনা হয়েছিল। এদের মধ্যে আশিকের পিঠসহ শরীরের নানা জায়গায় অসংখ্য ছররা গুলি লেগেছে। নাঈম হাসানের হাঁটুতে ঢুকে গেছে গুলি। প্রাথমিক চিকিৎসা দিয়ে দুজনকেই সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আরও চারজন সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী নোয়াগাঁও এলাকার মাসুদ হোসেন জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের পালপাড়া গ্রামের ছাত্রলীগ কর্মী রেদোয়ান (২০) ও রাশেদসহ (২২) চার-পাঁচজন যুবক নোয়াগাঁও চৌরাস্তার মোড়ে ধূমপান করছিলেন। সেখানে স্থানীয় কিছু বয়স্ক ব্যক্তি ছিলেন। উপস্থিত কিছু লোকজন সামাজিক মর্যাদা ও বয়স্কদের প্রতি সম্মান দেখিয়ে ধূমপান করতে নিষেধ করেন। ওই তরুণেরা এতে ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা অশোভন আচরণ করে হুমকি দিয়ে চলে যায়। গত শুক্রবার রাত ৯টার দিকে রেদোয়ান ও রাশেদের নেতৃত্বে পাঁচ-ছয়টি মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা আট-দশজন যুবক নোয়াগাঁও চৌরাস্তার মোড়ে আসেন। তারা মোটরসাইকেল থেকে নেমেই সাধারণ মানুষের দিকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। অতর্কিত গুলিবর্ষণে সাধারণ মানুষ এ দিক-সে দিন ছুটতে থাকেন। গুলিবিদ্ধ হয়ে মুহূর্তের মধ্যে ১০-১২ জন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় হামলাকারীরা গুলি ছুড়তে ছুড়তে দেওটি ইউনিয়নের দিকে চলে যায়। এ ঘটনার পর স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। এ দিকে গুলিবর্ষণের খবর পেয়ে সোনাইমুড়ী থানার ওসি মো. কবির হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি বলেন, ঘটনাস্থল তল্লাশি করে বেশ কয়েকটি বুলেটের খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। - বিষয় : - গুলি
