‘মা, আমার আশা-ভরসা ছেড়ে দিও, আমার শারীরিক-মানসিক অবস্থা ভালো না’
Why this classification
A man's body was found on the fourth floor of a building in Bhanga, and his family says he was murdered, which makes it a possible crime. The police have not confirmed this, and the victim's own last messages suggest he may have been in distress, so the case is classified as violence based on the murder allegation alone.
Killed
1
Injured
0
Summary
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার কোর্টপাড়ায় একটি বহুতল ভবনের চতুর্থ তলা থেকে গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ রাজু ইসলামের (৩৮) লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে, যদিও পুলিশ ময়নাতদন্ত ও তদন্তের পর আইনগত ব্যবস্থার কথা জানিয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
60% · severity 7
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 25/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
‘মা, আমার আশা-ভরসা ছেড়ে দিও, আমার শারীরিক-মানসিক অবস্থা ভালো না’
‘মা, আমার আশা-ভরসা ছেড়ে দিও, আমার শারীরিক-মানসিক অবস্থা ভালো না’ Advertisement ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পিএম উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শেখ রাজু ইসলাম। ফাইল ছবি। ফরিদপুরের ভাঙ্গায় শেখ রাজু ইসলাম (৩৮) নামের এক উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৩টার দিকে ভাঙ্গা পৌরসভার কোর্টপাড়া এলাকায় ‘মাতৃকুঞ্জ’ নামের একটি বহুতল ভবনের চতুর্থ তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবার এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে। নিহত শেখ রাজু ইসলাম সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের শেখ নুর ইসলামের ছেলে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী হ্যাপি আক্তার ভাঙ্গা পৌরসভার আতাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। হ্যাপি আক্তার জানান, সকালে স্কুলে যাওয়ার সময় তার স্বামী অসুস্থতার কথা জানান এবং অস্বাভাবিক কিছু কথাবার্তা বলেন। নিহতের মা রাশিদা বেগম বলেন, দুপুরে সে ফোন করে বলেছে- মা, আমার আশা-ভরসা তোমরা ছেড়ে দিও। আমার শারীরিক ও মানসিক অবস্থা ভালো না। এদিকে ভবনের বাসিন্দা অ্যাডভোকেট ইকরাম আলী শিকদার বলেন, তাদের দাম্পত্য জীবনে কিছু সমস্যার কথা শোনা গেলেও স্থানীয়ভাবে তা মীমাংসা করা হয়েছিল। নিহতের ভাই শেখ রাজ্জাক জানান, মায়ের ফোন পেয়ে দ্রুত ভাঙ্গার বাসায় এসে দেখি, আমার ভাইয়ের লাশের পাশেই ভাবী ও দুইজন ভাতিজা পাশের কক্ষে বসে আছে। ভাঙ্গা থানার এসআই হাবিব বলেন, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
