‘স্বতন্ত্র প্রার্থীর হয়ে কাজ করায়’ রাজধানীতে সাবেক ছাত্রদল নেতাকে মারধর

AI-classifiedconfidence 80%

Why this classification

A group of attackers beat former Chhatra Dal leader Imran Hossain in Shah Ali Bagh, Mirpur, on Friday night, leaving him bleeding, and this is a new physical attack rather than a reaction to an earlier event. The accounts conflict over the motive, but both sides describe a fight linked to his expulsion from the party for supporting an independent candidate.

Reported by:Prothom AloSingle source
27/03/26•শাহ আলীবাগ, বউবাজার ৩ নম্বর রোড (মিরপুর থানা)

Killed

0

Injured

1

Summary

ঢাকার মিরপুর থানার শাহ আলীবাগ বউবাজার এলাকায় শুক্রবার রাতে একদল দুর্বৃত্ত সাবেক ছাত্রদল নেতা ইমরান হোসাইনকে মারধর করে রক্তাক্ত করে; তাঁর অভিযোগ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় তাঁকে এই হামলার শিকার হতে হয়েছে। অভিযুক্ত সুমন হোসেন (কাটিং সুমন) দাবি করেছেন, তাঁর ভাগনের ওপর ইমরানের লোকজনের হামলার জবাবে এই ঘটনা ঘটেছে।

AI analysis

Category

Political Violence

Confidence

80% · severity 5

Perpetrator side

BNP

Victim side

BNP

Other actors

ইমরান হোসাইন (সাবেক যুগ্ম আহ্বায়ক, মিরপুর থানা ছাত্রদল)সুমন হোসেন ওরফে কাটিং সুমন (সাবেক ছাত্রদল নেতা হিসেবে পরিচয় দেওয়া ব্যক্তি)সুমনের ভাগনে (স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে যুক্ত)মো. মোস্তাক সরকার (উপকমিশনার, ঢাকা মহানগর পুলিশ, মিরপুর বিভাগ)

Tags

Party ClashElection Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 27/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Prothom Alo · 27/03/26open original ↗

‘স্বতন্ত্র প্রার্থীর হয়ে কাজ করায়’ রাজধানীতে সাবেক ছাত্রদল নেতাকে মারধর

রাজধানীর মিরপুর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরান হোসাইনকে মারধর করা হয়েছে। শুক্রবার রাতে মিরপুরের শাহ আলীবাগে এ ঘটনা ঘটে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করেন ইমরান। ঘটনাস্থল থেকে ইমরান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রাত ৯টার দিকে মিরপুর থানার শাহ আলীবাগ বউবাজার ৩ নম্বর রোডে অতর্কিতে তাঁর ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় তারা তাঁকে মারধর করে রক্তাক্ত করে। সাবেক এই ছাত্রদল নেতা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। কিন্তু তারা তাঁর সঙ্গে কথা না বলে হামলাকারীদের সঙ্গে গল্প করছে। নিরাপত্তার অভাবে তিনি হাসপাতালে যেতে পারছেন না। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও করছে না। ইমরান বলেন, তিনি মিরপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এ সিদ্দিক সাজুর হয়ে কাজ করেন। এ কারণে তাঁকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়। এরই ধারাবাহিকতায় সুমন হোসেন ওরফে কাটিং সুমনের নেতৃত্বে তাঁর ওপর হামলা চালানো হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে সুমন বলেন, ইমরানের বাসা শাহ আলীবাগের ধানখেত মোড়ে। আর তাঁর বাসা শাহ আলীবাগের বউবাজারে। রাতে তাঁর ভাগনেকে ইমরানের লোকজন মারধর করছিল। তখন তাঁর ভাগনের লোকজন ইমরানের ওপর হামলা চালায়। তাঁর ভাগনে স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে যুক্ত। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন ইমরানের শরীর থেকে রক্ত ঝরছে। তবে তিনি ইমরানকে মারধর করেননি। নিজেকে সাবেক ছাত্রদল নেতা পরিচয় দিয়ে সুমন বলেন, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় ইমরানকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছিল। তিনি প্রশ্ন তুলে বলেন, ইমরানের বাসা ধানখেত মোড়ে। তিনি কেন বউবাজার এলাকায় এসেছেন? এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার প্রথম আলোকে বলেন, তিনি খোঁজখবর নিচ্ছেন। আর আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছেন।