ঘরে ঢুকে গুলি, বিএনপি নেতা ও তার মা গুরুতর আহত
Why this classification
This incident was classified as political violence in Chattogram. Parties reported: BNP. Reported casualties: 0 killed and 2 injured. Reported by 2 sources.
Killed
0
Injured
2
Summary
২০২৬ সালের ২২ মার্চ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরফভাটা ইউনিয়ন বিএনপি সভাপতি ওসমানের বাড়িতে ঢুকে চারজন সশস্ত্র ব্যক্তি গুলি চালায়। এতে ওসমান ও তার ৭০ বছর বয়সী মা আছিয়া বেগম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
AI analysis
Category
Political Violence
Confidence
90% · severity 7
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 22/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলিতে শিশুসহ চার পথচারী আহত
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের এলোপাতাড়ি গোলাগুলির মধ্যে পড়ে শিশুসহ চার পথচারী আহত হয়েছেন।গতকাল শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে নগরীর বাকলিয়া মিয়াখান নগর ফ্লাওয়ার মিল এলাকায় এই ঘটনা ঘটে। আহত সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাঁদের শরীরে ছররা গুলির আঘাত রয়েছে। আহত ব্যক্তিরা হলেন মো. হাসান, জসিম, ইসমাইল মিয়া ও ১২ বছর বয়সী শিশু ফাহিম।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় সন্ত্রাসী মোরশেদ খান গ্রুপ ও তাঁর প্রতিদ্বন্দ্বী আব্দুস সোবহান গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। এ সময় মোরশেদ গ্রুপ শটগান দিয়ে গুলি ছোড়ে এবং প্রতিপক্ষের অনুসারীদের লক্ষ্য করে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের বেলায় হঠাৎ গোলাগুলিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক ও একজন ফ্লাওয়ার মিল শ্রমিকসহ চারজন গুলিবিদ্ধ হন। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, মোরশেদ খান দীর্ঘদিন পলাতক ছিলেন এবং সম্প্রতি এলাকায় ফিরে আসেন। তিনি নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দিলেও বর্তমানে তাঁর কোনো সাংগঠনিক পদ নেই। নগর পুলিশের ৩০০ সন্ত্রাসীর তালিকায় তাঁর নাম রয়েছে।পুলিশ জানায়, ঘটনার পর অভিযান চালিয়ে ফারুক হোসেনের বাসা থেকে একটি শটগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে তিনি পালিয়ে গেছেন। এই ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে একটি মামলা প্রক্রিয়াধীন।
ঘরে ঢুকে গুলি, বিএনপি নেতা ও তার মা গুরুতর আহত
জাতীয় চট্টগ্রাম ঘরে ঢুকে গুলি, বিএনপি নেতা ও তার মা গুরুতর আহত নিজস্ব প্রতিবেদক ২২ মার্চ ২০২৬, ২৩:১০ অ+ অ- চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়ন বিএনপি সভাপতির বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে প্রকৌশলী ওসমান (৪২) ও তার মা আছিয়া বেগম (৭০) গুরুতর আহত হয়েছেন। বিজ্ঞাপন রোববার (২২ মার্চ) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে উপজেলার সরফভাটা ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত ওসমান সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গঞ্জম আলী সরকারের বাড়ির বাসিন্দা এবং ইউনিয়ন বিএনপির সভাপতি। আরও পড়ুন মার্চের ২২ দিনে চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজ জ্বালানি খালাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল চালকের চট্টগ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা বিজ্ঞাপন তার বাবা রশিদ আহমদ জানান, চারজন সশস্ত্র ব্যক্তি ঘরে প্রবেশ করে হঠাৎ গুলি ছুড়তে শুরু করে। এতে ওসমান হাত ও পেটে গুলিবিদ্ধ হন। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে তার মা আছিয়া বেগমের দুই পায়েও গুলি লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জানা গেছে, ওসমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মায়ের চিকিৎসা স্থানীয়ভাবে চলছে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দীন আহমেদ জানান, গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। বিজ্ঞাপন আরএমএন/এমএসএ
