আত্রাই-নাটোর মহাসড়কে নৌকা ফেলে গণডাকাতি
Why this classification
This is a single, specific incident in Bangladesh on the night of Sunday 17 May 2026, within the recent window. Armed robbers blocked the highway with a boat, beat passengers and drivers, and stole cash, gold, and phones from several vehicles, which is a deliberate attack and blockade.
Killed
0
Injured
0
Summary
নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাব্রিজ এলাকায় ১৭ মে ২০২৬ (রোববার) রাতে সড়কে নৌকা ফেলে অবরোধ করে ১৫-২০ জনের ডাকাতদল ১০-১২টি যানবাহনে লুটপাট চালায়, যাত্রী ও চালকদের মারধর করে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় আত্রাই থানায় ডাকাতি মামলা হয়েছে এবং পুলিশ ডাকাতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 17/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
আত্রাই-নাটোর মহাসড়কে নৌকা ফেলে গণডাকাতি
আত্রাই-নাটোর মহাসড়কে নৌকা ফেলে গণডাকাতি প্রবাসী বহনকারী মাইক্রোসহ ১০-১২টি গাড়িতে লুটপাট সংগৃহীত রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ১৮ মে ২০২৬ | ২০:৫৩ নওগাঁর আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কে মাঝরাতে নৌকা ফেলে সড়ক অবরোধ করে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গত রোববার রাতে আত্রাই উপজেলার ভাঙ্গাব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতরা বিদেশ ফেরত যাত্রী বহনকারী তিনটি মাইক্রোবাসসহ অন্তত ১০ থেকে ১২টি যানবাহনে লুটপাট চালায়। ডাকাতদের হামলায় মারধরের শিকার হন যাত্রী ও চালকেরা। লুট করা হয় নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল। ঘটনার খবর পেয়ে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এ ঘটনায় বিকেলে থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। ডাকাতির শিকার নওগাঁর রাণীনগর উপজেলার ধনপাড়া গ্রামের সৌদি প্রবাসী আকিল উদ্দীনের মামা ওমর ফারুক জানান, পাঁচ বছর পর সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন আকিল। রোববার রাতে ঢাকা বিমানবন্দর থেকে তাঁকে রিসিভ করে পরিবারের সদস্যদের নিয়ে মাইক্রোবাসযোগে বাড়ি ফিরছিলেন তারা। তিনি বলেন, ‘রাত আনুমানিক পৌনে ১টার দিকে ভাঙ্গাব্রিজ এলাকায় পৌঁছালে দেখি সড়কের ওপর একটি নৌকা ফেলে পথরোধ করা হয়েছে। এরপর ১৫ থেকে ২০ জন আমাদের গাড়ি ঘিরে ফেলে। ডাকাতরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ও মারধর করে সৌদি থেকে আনা প্রায় দুই ভরি স্বর্ণালংকার, চারটি মোবাইল ফোন ও নগদ ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ছাড়া আকিলের স্ত্রী ও বোনের গলা ও নাক থেকে স্বর্ণালংকার খুলে নেয় তারা। একই সময় সৌদি ফেরত দুটি এবং সিঙ্গাপুর ফেরত একটি মাইক্রোবাসও ডাকাতদের কবলে পড়ে। এ ছাড়া ধানবাহী ট্রাক, মাছের গাড়ি, সিএনজি চালিত অটোরিকশাসহ আরও বেশ কয়েকটি যানবাহনে হামলা চালানো হয়। ডাকাতরা যাত্রীদের মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন একাধিক যাত্রী। তারা বলেন, ‘হঠাৎ সামনে নৌকা পড়ে থাকতে দেখে গাড়ি থামাতে বাধ্য হই। এরপরই ডাকাতরা চারদিক থেকে এসে হামলা চালায়। ডাকাতদের সবার মুখ কাপড়ে ঢাকা ছিল। তারা অত্যন্ত পরিকল্পিতভাবে সড়ক অবরোধ করে যানবাহন থামিয়ে একের পর এক লুটপাট চালায়। এ ঘটনায় আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে গভীর রাতে এই সড়কে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। স্থানীয়দের মতে, মহাসড়কের নির্জন অংশগুলোতে দীর্ঘদিন ধরেই ছিনতাই ও ডাকাতির ঝুঁকি রয়েছে। তবে এত বড় পরিসরে একসঙ্গে একাধিক গাড়িতে ডাকাতির ঘটনা সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। বড় ধরনের দুর্ঘটনা বা অপরাধ এড়াতে রাতের বেলায় এই সড়কে পুলিশের টহল আরও বাড়ানো জরুরি বলে মনে করেন তারা। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম গণডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় প্রবাসী আকিলের বাবা লবির উদ্দীন বাদী হয়ে থানায় ডাকাতি মামলা দায়ের করেছেন।’ তিনি আরও বলেন, ‘ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে। লুট হওয়া মালামাল উদ্ধারেরও চেষ্টা চলছে।’ - বিষয় : - নওগাঁ
