বগুড়ায় মুঠোফোন হারানোর ঘটনায় দুই ছাত্রকে মারধরের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক পলাতক
Why this classification
This incident was classified as criminal violence in Bogura. Parties reported: Madrasa Teachers, Madrasa Students. Reported casualties: 0 killed and 2 injured. Reported by 1 source.
Killed
0
Injured
2
Summary
বগুড়ার শেরপুরে মোবাইল চুরির অপবাদে গত ২৮ জুন রাতে দুই আবাসিক মাদ্রাসাছাত্রকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করেন দুই শিক্ষক। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে পরে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
74% · severity 4
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 29/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
আম কুড়ানোর কথা বলে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, যুবক গ্রেপ্তার
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে আম কুড়ানোর প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে বলাৎকারের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ জুন) বিকেলে উপজেলার বাগবাড়ি এলাকা থেকে অভিযুক্ত মো. রাকিবুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাকিবুল উপজেলার বেজোড়া উত্তরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৩১ মে) সকাল ১০টার দিকে শিশুটি তার বাবা মায়ের সঙ্গে মাঠে কাজ শেষে বাড়ি ফিরছিল। এ সময় রাকিবুল তাকে আম কুড়ানোর কথা বলে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে শিশুটিকে বলাৎকার করা হয় বলে অভিযোগ ওঠে। পরে শিশুটির শারীরিক অসুস্থতা দেখা দিলে সে তার মায়ের কাছে ঘটনাটি জানায়। বিষয়টি জানতে পেরে শিশুটির বাবা শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে বাগবাড়ি এলাকা থেকে অভিযুক্ত রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আব্দুল মোমিন/এসএএস/বিআরইউ
বগুড়ায় মুঠোফোন হারানোর ঘটনায় দুই ছাত্রকে মারধরের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক পলাতক
মারধরপ্রতীকী ছবি বগুড়ার শেরপুর উপজেলার একটি মাদ্রাসায় এক শিক্ষকের মুঠোফোন হারানোর জেরে দুই ছাত্রকে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার মারধরের ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। এর আগেই মাদ্রাসা থেকে পালিয়ে যান অভিযুক্ত দুই শিক্ষক। অভিযুক্ত শিক্ষকেরা হলেন আতিকুল হাসান ও ইসমাইল হোসেন। তাঁরা উপজেলার একটি মাদ্রাসায় কর্মরত। অন্যদিকে শারীরিক নির্যাতনের শিকার ওই দুই ছাত্র মাদ্রাসাটির আবাসিক ছাত্র। তাঁদের বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলায়। ঘটনার প্রসঙ্গে মাদ্রাসাটির একাধিক ছাত্র জানায়, সম্প্রতি শিক্ষক আতিকুল হাসানের মুঠোফোন হারিয়ে যায়। এ জন্য ওই দুই ছাত্রকে সন্দেহ করা হয়। এ কারণে ক্ষুব্ধ হয়ে আতিকুল হাসান ও ইসমাইল হোসেন গত রোববার (২৮ জুন) রাতে ওই দুই ছাত্রকে লাঠি দিয়ে মারধর করেন। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট বেঁধে গেছে। এক শিশুর স্বজন বলেন, গতকাল দুপুরের পর ওই শিশুদের নির্যাতনের সংবাদ পান তাঁরা। অসুস্থ অবস্থায় ওই দুই শিশুশিক্ষার্থী আবাসিক মাদ্রাসার বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছিল। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে গতকাল বিকেলে তাদের বাড়ি আনা হয়। শিশুশিক্ষার্থীদের ওপর নির্যাতনের ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানান। অভিযুক্ত ব্যক্তিদের বিচার চেয়ে তাঁরা গতকাল ওই মাদ্রাসার সামনে বিক্ষোভ করেন। শেরপুর থানা–পুলিশের উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, ওই দুই ছাত্রের ওপর এমন নির্যাতনের খবর পেয়ে গতকাল ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। ওই দুই শিশুর সঙ্গেও কথা হয়েছে। অভিযুক্ত শিক্ষকেরা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁদের আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন শিশুশিক্ষার্থীবগুড়ামারধরশেরপুরঅভিযোগরাজশাহী বিভাগ
