কালিয়াকৈর কালীগঞ্জে দুই লাশ উদ্ধার
Why this classification
A middle-aged man was found dead on a road in Kaliganj, Gazipur, with stab wounds to the neck and severe injuries to the face, which police and locals believe was a premeditated killing. This is a concrete murder reported on 2 June 2026, so it counts as violence. The separate Kaliakair case in the same article was a suicide and was excluded.
Killed
1
Injured
0
Summary
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজারসংলগ্ন সড়কে ২০২৬ সালের ২ জুন (মঙ্গলবার) ভোরে এক অজ্ঞাত মধ্যবয়সী ব্যক্তির লাশ পাওয়া যায়। মুখে বীভৎস আঘাত ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন দেখে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে, এবং কালীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 7
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 02/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
কালিয়াকৈর কালীগঞ্জে দুই লাশ উদ্ধার
কালিয়াকৈর কালীগঞ্জে দুই লাশ উদ্ধার Advertisement কালিয়াকৈর (গাজীপুর) ও কালীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের মাটিকাটা এলাকার হাজী আত্তাব আলীর ভাড়া বাসা থেকে মঙ্গলবার সকালে কামরুল ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত কামরুল ইসলাম (২১) জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার শাইলট্টি এলাকার মোহাম্মদ আলী আকন্দের ছেলে। তিনি উপজেলার মাটিকটার এলাকার হাজী আত্তাব আলীর বাসায় ভাড়া থেকে গার্মেন্টসে চাকরি করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে মাটিকাটা এলাকার ওই বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মানসিক চাপের মধ্যে ছিলেন তিনি। সোমবার সন্ধ্যায় রান্নাসংক্রান্ত বিষয় নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কামরুল ক্ষুব্ধ হয়ে বাসা থেকে বেরিয়ে যান। রাত ১২টা পর্যন্ত তিনি ফিরে আসার অপেক্ষায় দরজা খোলা রাখলেও কামরুল বাসায় ফেরেননি। একপর্যায়ে নিজ রুমের সামনের একটি খালি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঘুম থেকে স্ত্রী উঠে রুমের সামনের খালি কক্ষে গিয়ে স্বামীকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। এদিকে গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাত এক মধ্যবয়সি ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতের দেহে নৃশংস আঘাতের চিহ্ন দেখে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণ করছেন স্থানীয়রা। মঙ্গলবার ভোরবেলা তুমুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজারসংলগ্ন এলাকার সড়কে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা কালীগঞ্জ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও নিহতের লাশ উদ্ধার করে থানা নিয়ে যায়। লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মুখের ডান দিকে বীভৎস আঘাতের চিহ্ন ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের ধরন দেখে পুলিশ ও স্থানীয়রা মনে করছেন, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত।
