জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় পুলিশের মামলা, গ্রেফতার ১
Why this classification
Error: The user prompt requested "Only generate a valid, parseable JSON" at the system level, but the final instruction says "Output ONLY the justification text, no JSON". Resolving this conflict by prioritizing the system instruction to produce a valid JSON containing the requested text. { "justification": "This incident is classified as political violence because unidentified miscreants hurled a petrol bomb and set fire to the July Shaheed Memorial Monument in Hajiganj, Narayanganj, on July 21, 2026. The attack prompted the filing of a case under the Special Powers Act and the subsequent arrest of one person by the police. While no casualties were reported and specific perpetrator or victim sides remain unrecorded, the deliberate targeting of a politically symbolic monument constitutes an act of political violence. A single corroborating source reported this event." }
Killed
0
Injured
0
Summary
২০২৬ সালের ২১ জুলাই ভোররাতে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
AI analysis
Category
Political Violence
Confidence
74% · severity 4
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 21/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় পুলিশের মামলা, গ্রেফতার ১
নারায়ণগঞ্জ নগরীতে স্থাপিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা এ মামলার বাদী হয়েছেন ফতুল্লা থানার এএসআই মো. শাহ জালাল। এ মামলায় রাব্বি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলাটি রেকর্ড করা হয় বলে জানান ওসি মোহাম্মদ মাহবুব আলম। গ্রেফতার মো. রাব্বি (৩২) ফতুল্লার দেলপাড়া এলাকার আব্দুল খালেক মিস্ত্রির ছেলে। বুধবার রাতে ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। মামলার এজাহারে পুলিশের এএসআই শাহ আলম লিখেছেন, মঙ্গলবার ভোররাত ৩টা ৫ মিনিটে ঘটনার সময় তিনিসহ কয়েকজন পুলিশ সদস্য নগরীর চাষাঢ়া-আদমজী সড়কের হাজীগঞ্জ এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের পাশে রাতের বেলার দায়িত্বে ছিলেন। ওই সময় অজ্ঞাত দুষ্কৃতকারীরা কাঁচের বোতল দিয়ে তৈরি পেট্রলবোমা জুলাই স্মৃতিস্তম্ভের দিকে নিক্ষেপ করে তল্লা রোডের দিকে পালিয়ে যায়। পরে সেখানে থাকা পুলিশ সদস্যরা জুলাই স্মৃতিস্তম্ভের চারদিকে মোড়ানো কাপড়ে লাগা আগুন নেভান। ঘটনার পর পুলিশ সেখান থেকে লাল স্কচটেপে মোড়ানো ও সামনের অংশ পুড়ে যাওয়া একটি কাঁচের বোতল জব্দ করে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। এ মামলায় রাব্বি নামে একজনকে গ্রেফতারের কথা জানিয়ে ফতুল্লা থানার ওসি মাহবুব আলম বলেন, অপর আসামিদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
