দুপক্ষের দ্বন্দ্বে হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল বন্ধ

AI-classifiedconfidence 85%

Why this classification

This is a specific, recent incident in which staff of one bus company beat a worker at Sherpur Point and then severely beat a Habiganj bus staff member at the Sylhet bus stand, leading to a suspension of bus services on the Habiganj-Sylhet route. The article reports a physical assault on a specific person on a specific date, not a commentary or statistical summary.

Reported by:SamakalSingle source
27/02/26•শেরপুর পয়েন্ট ও সিলেট বাসস্ট্যান্ড

Killed

0

Injured

2

Summary

গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার) সকালে শেরপুর পয়েন্টে হানিফ পরিবহনের স্টাফরা জেলার অপর একটি বাস কোম্পানির শ্রমিককে মারধর করে, এবং পরে সিলেট বাসস্ট্যান্ডে ওই কোম্পানির স্টাফকে বেধড়ক মারধর করা হয়। এর পর চালক ও হেলপাররা হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল বন্ধ করে দেন, যা প্রতিবেদন লেখা পর্যন্ত বন্ধ ছিল।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Hanif Paribahan staff

Victim side

Habiganj bus company staff

Other actors

হানিফ পরিবহনের স্টাফহবিগঞ্জের বাসের স্টাফচালক ও হেলপাররা

Affected infrastructure

Buses on Habiganj-Sylhet route (services suspended)

Tags

Gang War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Hanif Paribahan staff

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Habiganj bus company staff

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 27/02/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 28/02/26open original ↗

দুপক্ষের দ্বন্দ্বে হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল বন্ধ

দুপক্ষের দ্বন্দ্বে হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল বন্ধ শ্রমিক দ্বন্দ্বের জেরে এখনও বন্ধ রয়েছে চলাচল, হবিগঞ্জ বাসস্ট্যান্ডে সারিবদ্ধভাবে রাখা বিভিন্ন কোম্পানির বাস সমকাল হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:০৬ | প্রিন্ট সংস্করণ পরিবহন শ্রমিকদের দুটি পক্ষের দ্বন্দ্বে বন্ধ রয়েছে হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অন্তত তিনটি উপজেলার যাত্রীরা। শ্রমিক মারধরের ঘটনায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গতকাল শুক্রবার সকালে শেরপুর পয়েন্টে হানিফ পরিবহনের একজন পরিবহন শ্রমিককে জেলার অপর একটি কোম্পানির বাসের স্টাফ যাত্রী উঠানো নিয়ে সৃষ্ট বাগ্বিতণ্ডার জেরে মারধর করে। পরে হানিফ পরিবহন বাসের স্টাফরা সিলেট বাসস্ট্যান্ডে গিয়ে হবিগঞ্জের বাসের স্টাফকে বেধড়ক মারধর করে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল বন্ধ করে দেয় চালক ও হেলপাররা। এমন পরিস্থিতিতে হবিগঞ্জ বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গলসহ আশপাশের বিভিন্ন এলাকার যাত্রীরা বাস না পেয়ে ভোগান্তিতে আছেন। খুব জরুরি কাজে আসা কোনো কোনো যাত্রী বিকল্প যানবাহন ব্যবহার করে গন্তব্যে যাচ্ছেন। আবার অনেকে ফিরে যাচ্ছেন। এদিকে, রমজান মাসে রোজা রেখে দিনের শুরুতেই এমন পরিস্থিতি বেকায়দায় ফেল অনেক যাত্রীকে। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েন তারা। অনেকেই মালাপত্র নিয়ে বাস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকেন ঘণ্টার পর ঘণ্টা। আবার কেউ কেউ বিকল্প পথ ব্যবহার করেন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। ফাতেমা আক্তার নামে এক নারী বলেন, সিলেট যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে এসেছিলেন। এসে দেখেন বাস বন্ধ। এখন বাচ্চা ও মালাপত্র নিয়ে চরম বিপাকে পড়েছেন। আবিদুর রহমান নামে এক যুবক জানান, দুপুরে এসেছিলাম সিলেটে যাওয়ার জন্য। কিন্তু এখানে এসে দেখেন বাস বন্ধ। মনিরুল ইসলাম নামে অপর যাত্রী জানান, কোনো কিছু হলেই বাস বন্ধ হয়ে যায়। আর এতে করে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে। এর সুষ্ঠু সমাধান দরকার। এ বিষয়ে হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবু মঈন চৌধুরী সোহেল বলেন, তাদের একটি বাসের স্টাফকে মারধর করেছে হানিফ পরিবহনের স্টাফরা। পরে সব চালক-স্টাফরা বাস বন্ধ করে হবিগঞ্জ চলে আসে। হবিগঞ্জ থেকে আপতত কোনো বাস চলছে না। বিষয়টি নিয়ে শ্রমিক নেতাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মালিক ও পরিবহন নেতাদের মধ্যকার বৈঠকে সমস্যা সমাধান হয়নি। বাস চলাচল এখনও বন্ধ রয়েছে।   - বিষয় : - বাস চলাচল বন্ধ