ঝিনাইদহে মসজিদে ইফতারের প্যাকেট বিতরণ নিয়ে মারামারি, আহত ৫
Why this classification
This is a specific, recent physical fight on 18 March 2026 in which villagers attacked iftar organisers with bricks and fists, injuring five people. It is a real, concrete violent incident in Bangladesh, so it qualifies.
Killed
0
Injured
5
Summary
ঝিনাইদহ সদরের নগরবাথান ১৯ মাইল জামে মসজিদে ১৮ মার্চ ২০২৬ মাগরিবের নামাজের পর ইফতার প্যাকেট বিতরণ নিয়ে গ্রামবাসীদের মধ্যে ইট ও কিল-ঘুষিতে মারামারি হয়। এতে ৫ জন আহত হন, যাদের মধ্যে ৩ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 5
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 18/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ঝিনাইদহে মসজিদে ইফতারের প্যাকেট বিতরণ নিয়ে মারামারি, আহত ৫
ঝিনাইদহে মসজিদে ইফতারের প্যাকেট বিতরণ নিয়ে মারামারি, আহত ৫ ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ | ২৩:৪৮ | আপডেট: ১৮ মার্চ ২০২৬ | ২৩:৪৯ ঝিনাইদহ সদরের নগরবাথান ১৯ মাইল জামে মসজিদে ইফতারির প্যাকেট বিতরণ নিয়ে গ্রামবাসীদের মারামারিতে ৫ জন আহত হয়েছেন। আজ বুধবার মাগরিবের নামাজের পর এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে লালন, মারুফ ও মালেককে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও সদর হাসপাতাল সূত্রে জানা যায়, নগরবাথান ১৯ মাইল জামে মসজিদে স্থানীয় যুবকরা ইফতার মাহফিলের আয়োজন করে। ইফতারের আগ মুহূর্তে ওই গ্রামের জামশেদ নামের এক ব্যক্তি দুটি প্যাকেট চায়। এ নিয়ে ইফতার আয়োজকদের সাথে তার কথা-কাটাকাটি হয়। এরপর মাগরিবের নামাজ শেষে জামশেদ আরো কয়েকজনকে ডেকে নিয়ে মসজিদের সামনে জড়ো হয়। একপর্যায়ে তারা ইট দিয়ে মারুফ নামের এক যুবকের মাথায় আঘাত করে। এ সময় আয়োজকদের সঙ্গে তাদের মারামারি লেগে যায়। এতে ইট ও কিল ঘুসিতে পাঁচজন আহত হন। আহত মারুফ হোসেন বলেন, জামশেদ বলে দুটো প্যাকেট দাও মসজিদের ভেতরে আমার একজন লোক আছে। তখন আমি বলি, প্যাকেট দিয়ে আসি। এ সময় তিনি ইফতার প্যাকেট ছুড়ে ফেলে দেন। এরপর নামাজ পড়ে লোকজন ডেকে এনে প্রথম আমার মাথায় ইঠ দিয়ে আঘার করে। তখন অন্যরা প্রতিবাদ করে। ঝিনাইদহ সদর থানার ওসি সামসুল আরেফিন বলেন, ইফতার নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ বিষয়ে মীমাংসার জন্য দু’পক্ষই থানায় এসেছে। - বিষয় : - ঝিনাইদহ
