সংক্ষিপ্ত সংবাদ

AI-classifiedconfidence 80%

Why this classification

The article reports a single concrete act of arson in which unknown people threw flammable material on and set fire to a July uprising memorial pillar in Noakhali on Saturday morning. This is destructive vandalism within the violence definition, and the event occurred within the 14-day window. The rest of the page contains separate items, such as a simple arrest for illegal sand dredging, which were not used for this record.

Reported by:JugantorSingle source
13/06/26•জজ আদালত সড়ক, কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে

Killed

0

Injured

0

Summary

নোয়াখালী শহরের জজ আদালত সড়কে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে শনিবার ভোরে একদল দুর্বৃত্ত দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

AI analysis

Category

Criminal Violence

Confidence

80% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Unknown

Other actors

অজ্ঞাত দুর্বৃত্তএকদল যুবক

Affected infrastructure

জুলাই স্মৃতিস্তম্ভ

Tags

Arson

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 13/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 15/06/26open original ↗

সংক্ষিপ্ত সংবাদ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন নোয়াখালীতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শনিবার ভোরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। শহরের জজ আদালত সড়কের উত্তরপাশে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে নির্মিত জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেয় দুর্বৃত্তরা। একদল যুবক স্মৃতিস্তম্ভ ও এর আশপাশে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। নোয়াখালী (উত্তর) প্রতিনিধি শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, আটক ৬ শ্যামনগরে সংঘবদ্ধ দুষ্টচক্র সরকারের প্রচলিত আইন অমান্য করে ড্রেজার দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মালামালসহ রোববার সকালে খোলপেটুয়া নদীর ঝাপাচর এলাকা থেকে ছয়জনকে আটক করেছে বিজিবি। আটকরা হলো- কয়রার দরগাপুরের ইব্রাহিম গাজী, নাইম, আজারুল, সজিব শেখ, জামিরুল ও নজরুল। তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়। সাতক্ষীরা প্রতিনিধি মধুখালীতে ওষুধ বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে জখম মধুখালীতে শনিবার সন্ধ্যায় নওপাড়া আঞ্চলিক সড়কের তারাপুর খেয়াঘাট এলাকায় এক ওষুধ বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে জখম করে নগদ দুই লাখ ৮৫ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আহত রবিউলের বাড়ি উপজেলার পশ্চিম গোন্দারদিয়া গ্রামে। বিভিন্ন বাজারে বকেয়া টাকা সংগ্রহ করে ফেরার পথে তারাপুর খেয়াঘাট এলাকায় দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করে। ফরিদপুর ব্যুরো দুর্গাপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার দুর্গাপুরের ঝালুকা ডিগ্রি কলেজ মাঠে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি আকাশকে শনিবার রাতে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার আকাশের বাড়ি দুর্গাপুরে। আকাশের বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা রয়েছে। ওই মামলায় প্রধান আসামি সে। গ্রেফতার এড়াতে তিনি পলাতক ছিলেন। রাজশাহী ব্যুরো ছাত্রশিবিরের অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ ইসলামী ছাত্রশিবিরের অপপ্রচারের প্রতিবাদে রোববার সকালে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং নানাভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এতে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন, সম্পাদক তামজিদুল প্রমুখ। ফরিদপুর ব্যুরো নাটোরে এমপির বাড়িসহ দুই প্রতিষ্ঠানে চুরি নাটোর-৩ আসনের এমপি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর বাসায় আড়াই মাসের মাথায় দ্বিতীয়বার বৈদ্যুতিক তার চুরির দুদিনের মধ্যে সদর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং নাটোর আধুনিক সদর হাসপাতালে চুরির ঘটনা ঘটেছে। সরকারি ছুটির সুযোগে দর্বৃত্তরা এসব প্রতিষ্ঠানে হানা দিয়ে কম্পিউটার, আইপিএস, পিসিসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করেছে। নাটোর প্রতিনিধি হেলমেট পরায় বাইকারদের মিষ্টি বিতরণ পুলিশের সিলেটে ট্রাফিক আইন মেনে চলতে উৎসাহিত করতে হেলমেট পরিহিত মোটরসাইকেল আরোহীদের রোববার দুপুরে মিষ্টিমুখ করিয়েছে পুলিশ। এ সময় হেলমেটবিহীন চালকদের উপহার দেওয়া হয়েছে হেলমেট। ব্যতিক্রমী ওই কর্মসূচি পালন করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। ট্রাফিক পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সিলেট ব্যুরো