ফের পুলিশের ওপর হামলা করে ৫ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
Why this classification
This is a single, concrete incident from 6 May 2026 in which a gang led by Jony attacked police with machetes and ramdas and snatched five detained people from their custody. It involved a physical clash and weapons, and the article does not report any injuries.
Killed
0
Injured
0
Summary
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর হাশেমবাগ এলাকায় ২০২৬ সালের ৬ মে (বুধবার) বিকাল ৪টায় বাড়ি দখল ও লুটপাটের সময় ফতুল্লা মডেল থানার পুলিশ কয়েকজনকে আটক করলে জনির নেতৃত্বে একদল সন্ত্রাসী চাপাতি ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে পুলিশ সদস্যদের মারধর করে পাঁচজনকে ছিনিয়ে নেয়। পুলিশের দাবি অনুযায়ী এতে কেউ আহত হয়নি এবং হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Law Enforcement
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 06/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ফের পুলিশের ওপর হামলা করে ৫ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ফের পুলিশের ওপর হামলা করে ৫ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ Advertisement যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ প্রকাশ: ০৬ মে ২০২৬, ১০:৫৪ পিএম শহরে র্যাব ও রূপগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা পাঁচজনকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, হাশেমবাগ এলাকায় সাবেক পুলিশ সদস্য সোলায়মানের বাড়ি দখলের জন্য এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইয়াসিন, জনির গ্রুপ চেষ্টা করছিল। তারা বাড়িটি বিক্রি করে চলে যাওয়ার জন্য বিভিন্ন সময়ে সোলায়মানকে হুমকি দেয়। ৫ আগস্টের আগে তারা ছিল আওয়ামী লীগ। ৫ আগস্টের পরে তারা বিএনপিতে যোগ দেয়। বাড়ির মালিক সোলায়মান বাড়িতে থাকেন না। তিনি বাড়িটি ভাড়া দিয়ে রেখেছেন। বুধবার বিকাল ৪টায় সন্ত্রাসীরা ভ্যানগাড়ি নিয়ে এসে ভাড়াটিয়াকে বের করে দেয়। তারা বাড়িটিতে ভাঙচুর চালায়। বাড়ির সব আসবাবপত্র ভ্যানে তোলে। এ সময় বাড়িওয়ালা ৯৯৯ নাম্বারে ফোন দিলে ফতুল্লা মডেল থানার এএসআই আশিক তিনজন পুলিশ সদস্যসহ ঘটনাস্থলে আসেন। সেখানে অভিযান চালিয়ে পুলিশ জনির সহযোগী আব্দুল্লাহ ও আরো একজনকে আটক করে হ্যান্ডকাফ পরায়। একই সঙ্গে লুট হওয়া মালামাল বহনের কাজে নিয়োজিত আরও তিন লেবারকে আটক করা হয়। তাদের থানায় নিয়ে যাওয়ার জন্য পুলিশের গাড়িতে তোলার সময় জনির নেতৃত্বে একদল সন্ত্রাসী চাপাতি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশ সদস্যদের মারধর করে হ্যান্ডকাফসহ পাঁচজনকেই ছিনিয়ে নিয়ে যায়। ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর রহমান জানান, হাশেমবাগ এলাকার স্থানীয় জনি গ্রুপ একটি বাড়ি দখলের উদ্দেশ্যে হামলা ও লুটপাট চালাচ্ছিল। জরুরি সেবা নাম্বার ৯৯৯ তে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি ভ্যানগাড়িতে লুট করা মালামালসহ কয়েকজনকে আটক করে। পরে সন্ত্রাসীরা হামলা চালিয়ে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ রয়েছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। তবে হামলায় কেউ আহত হয়নি বলে তিনি দাবি করেন। এর একদিন আগে গত মঙ্গলবার দুপুরে শহরের মাসদাইর লিচুবাগ এলাকায় সন্ত্রাসীরা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তিন র্যাব সদস্যকে আহত করে। অন্যদিকে সোমবার দিবাগত রাত আড়াইটায় রূপগঞ্জের চনপাড়া এলাকায় পুলিশ যুবদল নেতা শামীম মিয়াকে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার করে। এ সময় শামীমের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে শামীমকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ১৩ জনকে গ্রেফতার করেছে।
