জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় প্রাণ গেল চাচার
Why this classification
The article reports a concrete violent incident on 6 June 2026 in Jamalpur where a man was killed and his wife injured in an attack by relatives over a land dispute. This is a specific, recent violent event, not a reaction, statement, or aggregate report.
Killed
1
Injured
1
Summary
শনিবার (৬ জুন) দুপুরে জামালপুর সদরের লক্ষ্মীরচর মধ্যপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজা সালাম ও তার সহযোগীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল হক ও তার স্ত্রী জুলেখা বেগমকে হামলা চালায়। এতে আব্দুল হক নিহত হন এবং জুলেখা বেগম আহত হন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Family Members
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Family Members
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 06/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় প্রাণ গেল চাচার
জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হামলায় চাচা আব্দুল হক (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল হকের স্ত্রী জুলেখা বেগম (৪১) আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (৬ জুন) দুপুরে জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের লক্ষ্মীরচর মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল হক ওই এলাকার মৃত মনসুর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিজেদের পৈতৃক কৃষিজমি নিয়ে আব্দুল হক ও তার ভাতিজা সালামের সাথে বিরোধ চলছিল। আজ শনিবার দুপুরে সেই জমির ধান কেটে তা মাড়াই করতে যান আব্দুল হক। এতে ক্ষিপ্ত হয়ে তার ভাতিজা সালাম ও তার স্ত্রীসহ আরও দুই-তিনজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল হক ও তার স্ত্রী জুলেখা বেগমের উপর হামলা চালায়। হামলায় ভাতিজা সালামের আঘাতে চাচা আব্দুল হক ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন আব্দুল হকের স্ত্রী জুলেখা বেগম। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত আব্দুল হকের আরেক ভাতিজা রোকন মিয়া বলেন, ‘সালামদের সাথে আমার চাচার অনেক আগে থেকেই জমি নিয়ে দ্বন্দ্ব। সালাম দীর্ঘদিন বিদেশে ছিল। সে কিছুদিন আগে দেশে এসেই কাকার সাথে ঝামেলা করছে। আজকে কাকা ধানগুলো কেটে সেই ধান মাড়াই করতে যাচ্ছিলেন। সে সময় তারা কাকা-কাকির ওপরে হামলা করে। ঘটনার সময় আমি পাশেই আমার বাড়িতে ছিলাম। পরে আমি এসে দেখি কাকা মাটিতে পড়ে আছেন। তারপর অন্য মানুষজন আসে।’ এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব ঢাকা পোস্টকে বলেন, ভাতিজার সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে চচা নিহত হন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বাঁধন হোসেন/এসএইচএ
