বিএনপি কর্মীর ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দিলেন আ.লীগ নেতা

AI-classifiedconfidence 90%

Why this classification

A group of about 50 people with local weapons attacked a business belonging to a BNP activist in Kushtia's Kumarkhali, smashing the premises, looting about 4.5 lakh taka from a safe, and destroying 65 sand pipes. This is a single, concrete incident that happened on 4 March 2026, so it counts as violence. No deaths or injuries were reported.

Reported by:SamakalSingle source
04/03/26•শিলাইদহ বালুঘাট

Killed

0

Injured

0

Summary

কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ বালুঘাটে ৪ মার্চ ভোরে আওয়ামী লীগ নেতা আশরাফ প্রামাণিকের নেতৃত্বে একদল লোক বিএনপি কর্মী ওসমান কাজীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়বলে অভিযোগ উঠেছে। এ সময় বালু ব্যবসায়ী তোফাজ্জেল সরদারের ৬৫টি পাইপ ভেঙে ফেলা হয় এবং সিন্দুক ভেঙে প্রায় সাড়ে ৪ লাখ টাকা লুট করা হয়।

AI analysis

Category

Political Violence

Confidence

90% · severity 5

Perpetrator side

Awami League

Victim side

BNP

Other actors

আশরাফ প্রামাণিক (আওয়ামী লীগ নেতা, ৫ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি)ওসমান কাজী (বিএনপি কর্মী)তোফাজ্জেল সরদার (বালু ব্যবসায়ী)আশরাফ প্রামাণিকের লোকজন

Affected infrastructure

ওসমান কাজীর ব্যবসা প্রতিষ্ঠানের ঘরসিন্দুকবালু সরবরাহের ৬৫টি পাইপ

Tags

Party ClashElection Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Awami League

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 04/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 05/03/26open original ↗

বিএনপি কর্মীর ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দিলেন আ.লীগ নেতা

বিএনপি কর্মীর ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দিলেন আ.লীগ নেতা ছবি: সমকাল কুমারখালী ( কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ | ০৮:০২ | আপডেট: ০৫ মার্চ ২০২৬ | ০৮:১৯ | প্রিন্ট সংস্করণ কুষ্টিয়ার কুমারখালীতে এক বিএনপি কর্মীর বালুঘাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। বুধবার সকাল ৬টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ বালুঘাটে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বিএনপি কর্মীর নাম ওসমান কাজী। তিনি শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের জাবেদ কাজীর ছেলে। এ ঘটনায় অভিযোগ ওঠা আওয়ামী লীগ নেতার নাম আশরাফ প্রামাণিক (৪৫)। তিনি শিলাইদহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও কসবা গ্রামের আফাজ উদ্দিন প্রামাণিকের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, আশরাফ প্রামাণিকের জমিজমা, আধিপত্য বিস্তার ও গেল সংসদ নির্বাচনে ভোট করা নিয়ে ওসমান কাজীর বিরোধ চলে আসছিল। নির্বাচন পরবর্তী সময়ে কয়েকদফা সংঘর্ষ-সহিংসতায় জড়িয়ে পড়েন তারা। এ সব ঘটনায় উভয়পক্ষের বিরুদ্ধে অন্তত ৫টি মামলা থানায় নথিভুক্ত করা হয়েছে। এসব মামলা ও শত্রুতা মিটমাটের জন্য গতকাল বুধবার সকাল ৮টার দিকে গ্রামে সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সকাল ৬টার দিকে আশরাফ প্রামাণিক তাঁর লোকজন নিয়ে এসে প্রতিপক্ষের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করেন। এছাড়াও এসমান কাজীর ভাড়াটিয়া বালু ব্যবসায়ী তোফাজ্জেল সরকারের বালু সরবরাহের ৬৫টি পাইপ ভেঙে ফেলা হয়। এতে তাঁর কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়। বালু ব্যবসায়ী তোফাজ্জেল সরদার বলেন, তিনি ওসমান কাজীর বাড়িতে ভাড়া থেকে প্রায় ৭ বছর ধরে বালু আনলোডের ব্যবসা করছেন। তাঁর সঙ্গে কারো শত্রুতা নেই। কিন্তু ওসমান কাজীর সঙ্গে আশরাফ প্রামাণিকের শত্রুতা রয়েছে। এর জের ধরে আশরাফ তার লোকজন নিয়ে সকালে প্রথমে ওসমান কাজীর ব্যবসা প্রতিষ্ঠান এবং পরে তাঁর ৬৫টি পাইপ ভাঙচুর করেছে। এতে প্রায় সাড়ে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ওসমান কাজী অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ নেতা আশরাফ প্রামাণিকের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা ও নদীতে নৌকা ছিদ্র করা নিয়ে বিরোধ চলে আসছে। ইতিপূর্বে একাধিকবার হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় একাধিক মামলা করা হয়েছে। এরপর গত নির্বাচনের পর তাঁর প্রতিষ্ঠানে কয়েক দফা হামলা ও লুটপাট করেছে তারা। এ সব ঝামেলা থেকে বাঁচতে আজ সকালে উভয়পক্ষের বসাবসি ছিল। কিন্তু তাঁর আগেই প্রতিপক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা,ভাঙচুর ও লুটপাট করেছে। তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের ঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে। সিন্দুক ভেঙে অন্তত সাড়ে ৪ লক্ষাধিক টাকা লুট করেছে।’  প্রতিপক্ষের বালুঘাটে হামলা করার কথা স্বীকার করে আশরাফ প্রামাণিক বলেন, ওসমান কাজী আমার জমি দখল করে বালুর ব্যবসা করছে। সালিস বৈঠকেও কাজ হয়না। তাই সকালে তাঁর জমিতে থাকা ঘর ও বালু পরিবহনে ব্যবহৃত পাইপগুলো ভেঙে দেওয়া হয়েছে।    - বিষয় : - বিএনপি