শিক্ষার্থীর ওপর হামলা: অভিযুক্ত জবি ছাত্রদল নেতা শের আলী বহিষ্কার
Why this classification
The article reports a personal assault by a student belonging to a BNP student organization; it meets the criteria for relevant violence in Bangladesh within the 14‑day window, so the is_political_violence flag is set to true. However, because the act is not a clash between political parties but a private attack, it is categorized as Criminal Violence.
Killed
0
Injured
2
Summary
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শের আলীকে তার ছোট ভাই, হবু স্ত্রী এবং বন্ধুর ওপর মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ও ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর এই সিদ্ধান্ত অনুমোদন করেছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
94% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 22/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
শিক্ষার্থীর ওপর হামলা: অভিযুক্ত জবি ছাত্রদল নেতা শের আলী বহিষ্কার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী, তাঁর ছোট ভাই ও হবু স্ত্রীর ওপর হামলা, মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগ ওঠার একদিনের মাথায় ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয় শাখার সদস্য শের আলীকে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাঁকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য মো. শের আলীকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বিজ্ঞপ্তিতে দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষর করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসানান আল আবিত (সাবায়েত) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন।অভিযোগে তিনি বলেন, গভীর রাতে ক্যাম্পাসে তাঁর ছোট ভাই, হবু স্ত্রী ও ছোট ভাইয়ের এক বন্ধুকে নিয়ে অবস্থানকালে ইংরেজি বিভাগের শিক্ষার্থী শের আলী ও ভূগোল বিভাগের শিক্ষার্থী আবিদ হাসান বাঁধন মোটরসাইকেলে এসে কোনো কিছু না জিজ্ঞেস করেই তাঁর ছোট ভাই ও বন্ধুকে মারধর শুরু করেন। অভিযোগে আরও বলা হয়, শোরগোল শুনে ঘটনাস্থলে গেলে শের আলী পাশের একটি চায়ের দোকান থেকে পেরেকযুক্ত কাঠের তক্তা এনে তাঁকে মারধর করেন এবং বলেন, ‘আমি জগন্নাথের শের, তোকে আজ মেরেই ফেলব।’অভিযোগে আবিত আরও জানান, হামলার সময় তাঁর হবু স্ত্রীকে মানসিকভাবে হেনস্তা করা হয় এবং তাঁকেও আঘাতের চেষ্টা করা হয়।
