আখাউড়ায় যুবক খুনের পর প্রচার বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
Why this classification
The article reports a murder carried out by two individuals for personal/ criminal reasons, without any political party or faction involvement, therefore it is classified as criminal violence rather than political violence.
Killed
1
Injured
0
Summary
সফিক উপজেলার দক্ষিণ ইউনিয়নের কেন্দুয়াই গ্রামে হেলাল ও জহির নামের দুই ব্যক্তি বিদ্যুৎ মেরামতের ছলনা দিয়ে যুবককে হত্যা করে এবং লাশ হাসপাতালে ফেলে পালিয়ে যায়। পরিবার দাবি তারা মাদক ব্যবসা ও ব্যক্তিগত শত্রুতার ভিত্তিতে হত্যাকাণ্ড করেছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
94% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 15/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
আখাউড়ায় যুবক খুনের পর প্রচার বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
আখাউড়ায় যুবক খুনের পর প্রচার বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু লাশ ফেলে পালাল দুজন Advertisement আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ আখাউড়ায় যুবককে হত্যার পর বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে বলে প্রচারের অভিযোগ উঠেছে। নিহত সফিক উপজেলার দক্ষিণ ইউনিয়নের কেন্দুয়াই গ্রামের মৃত মালেক মিয়ার ছেলে। পরিবারের দাবি, বুধবার রাতে বিদ্যুৎ লাইন মেরামতের কথা বলে হেলাল ও জহির নামে দুজন সফিককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে। পরে লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায় তারা। তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেন হেলাল ও জহির। তাদের দাবি, আখাউড়া-আগরতলা সড়কের পাশে সাহেবনগর গ্রামে ভেকু মেশিনে ট্রাক থেকে বালু ফেলার সময় পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই বিদ্যুৎ লাইন মেরামতের জন্য সফিক ভেকু দিয়ে উপরের দিকে উঠতে চাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে পুলিশ বৃহস্পতিবার ভোরে হাসপাতাল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহতের বড় ভাই মো. এরশাদ মিয়া বলেন, হেলাল ও জহির বালু ব্যবসার আড়ালে মাদক ব্যবসায় জড়িত। এসব বিষয়ে সফিকের সঙ্গে তাদের শত্রুতা ছিল। রাতে বিদ্যুতের কাজের কথা বলে আমার ভাইকে ডেকে নেয় হেলাল ও জহির। পরে তাকে হত্যা করে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু বলে প্রচার চালানো হচ্ছে। আমার ভাই বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলে ওরা লাশ হাসপাতালে ফেলে পালাল কেন? তিনি তার ভাই হত্যার বিচার চান। ওসি মোহাম্মদ জাবেদ উল ইসলাম বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
