ডাকাতি শেষে স্বামী-স্ত্রীর শরীরে এসিড নিক্ষেপ করে পালাল ডাকাত দল

AI-classifiedconfidence 92%

Why this classification

A dacoit gang robbed a house in Islampur, Jamalpur on the night of 29 May 2026 and threw acid on a husband and wife as they left. Both victims suffered serious burns and are being treated in a Dhaka hospital, so this is a concrete, recent violent attack.

Reported by:Dhaka PostSingle source
29/05/26•টংগের আলগা উত্তরপাড়া গ্রাম, ইসলামপুর পৌর এলাকা

Killed

0

Injured

2

Summary

জামালপুরের ইসলামপুর পৌর এলাকার টংগের আলগা উত্তরপাড়া গ্রামে ২০২৬ সালের ২৯ মে (শুক্রবার) রাতে একটি ডাকাত দল বাড়িতে ঢুকে নগদ ৪ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার ও দুটি মোবাইল লুট করে। যাওয়ার সময় আল আমিন ও তার স্ত্রী আখিয়া আক্তারের শরীরে এসিড নিক্ষেপ করা হয়, এবং দগ্ধ দম্পতি ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 6

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

আল আমিনআখিয়া আক্তারহাসর আলীরফিকুল ইসলাম (ওসি তদন্ত, ইসলামপুর থানা)

Affected infrastructure

পাকা ঘর

Tags

RobberyAcid Attack

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 29/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 31/05/26open original ↗

ডাকাতি শেষে স্বামী-স্ত্রীর শরীরে এসিড নিক্ষেপ করে পালাল ডাকাত দল

জামালপুরের ইসলামপুর গভীর রাতে এসিড নিক্ষেপ করে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ মে) রাতে ইসলামপুর পৌর এলাকার টংগের আলগা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ দম্পতি আহত অবস্থায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর পৌর এলাকার টংগের আলগা উত্তরপাড়া গ্রামে শুক্রবার রাতে আক্তার আলীর ছেলে আল আমিনের পাকা ঘরে আগে থেকেই একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে ও অবস্থান নেয়। রাতে বাড়ির সবাই ঘুমিয়ে গেলে ডাকাত দল বিভিন্ন আসবাব থেকে নগদ ৪ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার ও ২টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট লুট করে। ডাকাত দল যাওয়ার সময় আল আমিন (৩২) ও তার স্ত্রী আখিয়া আক্তারের (২৮) শরীরে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। আল আমিনের চাচা হাসর আলী বলেন, গভীর রাতে তাদের চিৎকারে স্বজনরা জেগে উঠে ছুটে আসে। এসিডে দগ্ধ অবস্থা দেখে তাদের উদ্ধার করে প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা গুরুত্বর হওয়ায় পরে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত করছে। দোষীদের গ্রেপ্তারের অভিযান চলছ। বাঁধন হোসেন/আরকে