সায়েদাবাদে অভিযানে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১ কর্মকর্তা গুলিবিদ্ধ
Why this classification
A drug dealer fired a gun during a raid by the Department of Narcotics Control in Sayedabad, and an inspector was shot and hospitalised, so this is a concrete, recent armed attack. No deaths were reported, and the incident is in Dhaka, Bangladesh.
Killed
0
Injured
1
Summary
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় মাদক অভিযানে গিয়ে এক মাদক কারবারির গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিদ্দিকুর রহমান গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
93% · severity 7
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Law Enforcement
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 02/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
সায়েদাবাদে অভিযানে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১ কর্মকর্তা গুলিবিদ্ধ
সায়েদাবাদে অভিযানে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১ কর্মকর্তা গুলিবিদ্ধ প্রতীকী ছবি সমকাল প্রতিবেদক প্রকাশ: ০২ মার্চ ২০২৬ | ১৪:০২ রাজধানীর সায়েদাবাদ এলাকায় মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা আহত হয়েছেন। তার নাম সিদ্দিকুর রহমান। আজ সোমবার তিনি অভিযান চালাতে গেলে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালাতে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। তখন তল্লাশির একপর্যায়ে গুলি ছোড়ে এক মাদক কারবারি। এতে অধিদপ্তরের পরিদর্শক সিদ্দিকুর রহমান গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে জানতে যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজুকে কল করা হলে তিনি বলেন, ঘটনাস্থল ওয়ারী থানায় পড়েছে। ওয়ারী থানার ওসি মফিজুর রহমানকে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। - বিষয় : - রাজধানী
দিয়াবাড়িতে ফ্ল্যাটে ঢুকে গৃহকর্ত্রী হত্যা, দারোয়ান-ভাড়াটিয়া গ্রেফতার
দিয়াবাড়িতে ফ্ল্যাটে ঢুকে গৃহকর্ত্রী হত্যা, দারোয়ান-ভাড়াটিয়া গ্রেফতার Advertisement তুরাগ (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১১:০১ পিএম সংগৃহীত রাজধানীর উত্তরায় ফ্ল্যাটে ঢুকে লুটপাট ও গৃহকর্ত্রীকে মুখে স্কচটেপ পেঁচিয়ে হত্যার ঘটনায় বাড়ির দারোয়ান ও ৪র্থ তলার এক ভাড়াটিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (বুধবার) দুপুরে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। এ ব্যাপারে যুগান্তরকে তিনি বলেন, এ ঘটনায় নূরে আলম বাঘ (৪৭) ও মো. রাসেল মাতবর ওরফে জনিকে (২৫) গ্রেফতার করা হয়। আসামীদের কোর্টে প্রেরণ করা হয়েছে। আসামীদের কাছ থেকে লুট হওয়া স্বর্ণালংঙ্কার উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, এই লুটপাট ও হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত ছিল। এদের মধ্যে নূরে আলম বাঘ ওই বাড়ির দারোয়ান এবং রাসেল মাতবর ৪র্থ তলার ভাড়াটিয়া। বাকীরা তাদের সহযোগী। এক আসামী এখনো পলাতক রয়েছে। উল্লেখ্য, গত সোমবার (২ মার্চ) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ডিএমপি তুরাগ থানাধীন উত্তরা ১৫ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ১৫নং বাড়িতে ডাকাতি ও হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় গৃহকর্ত্রী রেজিনা মমতাজের (৬৩) মুখে স্কচটেপ ও হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, মায়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে ভুক্তভোগীর ছেলে রাইসুল আলম যুগান্তরকে বলেন, আমি আমার মায়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।
