ফুটবল খেলার দ্বন্দ্বে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা

AI-classifiedconfidence 90%

Why this classification

ঘটনাটি একটি নির্দিষ্ট, সাম্প্রতিক সহিংস আক্রমণ যেখানে একজন ছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে এবং মোবাইল ছিনতাই করা হয়েছে। এটি সহিংসতার সংজ্ঞার মধ্যে পড়ে এবং ১৪ দিনের মধ্যে সংঘটিত হয়েছে।

Reported by:SamakalSingle source
16/06/26•কাজিরপোল ব্রিজ

Killed

0

Injured

1

Summary

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলার পুরোনো বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্র আরাফাত ইসলাম নয়নকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় তার বাবা থানায় অভিযোগ দিয়েছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

আরাফাত ইসলাম নয়ন (ভুক্তভোগী)খালিদ শেখ (ভুক্তভোগীর বাবা)টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী

Tags

Gang WarRobbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 16/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 18/06/26open original ↗

ফুটবল খেলার দ্বন্দ্বে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা

ফুটবল খেলার দ্বন্দ্বে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা গোপালগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ০৮:০৪ | প্রিন্ট সংস্করণ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলা দিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির এক ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার উপজেলার কাজিরপোল ব্রিজে হামলার শিকার হয় আরাফাত ইসলাম নয়ন নামে ওই কিশোর। নয়ন উপজেলার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। এ ঘটনায় তার বাবা খালিদ শেখ মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া থানায় একই প্রতিষ্ঠানের সাবেক কয়েকজন শিক্ষার্থীর নামে লিখিত অভিযোগ দিয়েছেন। খালিদ শেখের ভাষ্য, কয়েক মাস আগে এসএসসি পরীক্ষার্থী ও দশম শ্রেণির নতুন ছাত্রদের মধ্যে ফুটবল খেলা হয়। খেলার মধ্যে দুই পক্ষের মারামারি হয়। উভয় পক্ষের মুরব্বি ও শিক্ষকদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয়। পুরোনো ঘটনার জেরে কয়েকজন মিলে মঙ্গলবার বিকেলে তাঁর ছেলে নয়নকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে। এ সময় নয়ন বিদ্যালয় থেকে ফিরছিল। হামলাকারীরা তার মোবাইল ফোনও ছিনিয়ে নিয়েছে। এলাকাবাসী নয়নকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।  বক্তব্য জানতে অভিযুক্ত কিশোর-তরুণদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, মারধরের ঘটনায় খালিদ শেখ নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।    - বিষয় : - পিটুনি