জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

AI-classifiedconfidence 96%

Why this classification

The article reports a physical assault with a stick that caused the death of a brother during a land dispute, meeting the criteria for violence (physical attack with fatality) and occurring within the recent 14‑day window.

Reported by:Dhaka PostJugantorCorroborated · 2 sources
04/10/26•দক্ষিণ বাড়াইপাড়া, কালীবাড়ি

Killed

1

Injured

0

Summary

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বোনের জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারিতে বড় ভাই লাঠি দিয়ে ছোট ভাইকে আঘাত করেন; আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে রঙপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।

AI analysis

Category

Criminal Violence

Confidence

96% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

নুর ইসলামনুর মোহাম্মদ আলীওসি আশরাফুজ্জামান

Tags

Land DisputeMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 04/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 04/10/26open original ↗

জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

লালমনিরহাটের হাতীবান্ধায় বোনের জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে মারামারিতে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নুর মোহাম্মদ নিহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বাড়াইপাড়া গ্রামের কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদ আলী ওই এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, বোনের জমি নিয়ে বড় ভাই নুর ইসলাম ও ছোট ভাই নুর মোহাম্মদ এর মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বিকেলে দুজনের মধ্যে মারামারি শুরু হয়। একপর্যায়ে নুর ইসলাম লাঠি দিয়ে নুর মোহাম্মদকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাতে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মুরাদ মুর্শিদ/এসএইচএ

Source 2: Jugantor · 17/06/26open original ↗

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যার দায় স্বীকার বিধানের

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যার দায় স্বীকার বিধানের Advertisement লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১০:৪৬ পিএম লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে শিশু নন্দিনীকে হত্যার ঘটনায় তার বাবা নলিনী কান্ত মামলা করেছেন। আসামি করা হয়েছে পুলিশের হাতে আটক বিধান চন্দ্রসহ তার বাবা ও মাকে। এদিকে ঘটনার দিন দুই আসামিকে মব তৈরির মাধ্যমে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলেও জানিয়েছেন পুলিশ সুপার। এ ঘটনায় জেলা পুলিশ ও জেলা প্রশাসন পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে। বুধবার বিকালে হত্যার দায় স্বীকার করে বিধান চন্দ্র আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এর আগে জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। আদিতমারী থানার উপপরিদর্শক সরদার তাজরুল ইসলাম জানিয়েছেন, হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে বিধান ও তার বাবাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মঙ্গলবার রাত ১১টায় ময়নাতদন্ত শেষে নন্দিনীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে রাতেই শেষকৃত্য সম্পন্ন হয়। পুলিশ সুপার মো. সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিদের নিয়ে আসার সময় আমরা মবের শিকার হই। আমরা ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িত প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসব। সোমবার নিখোঁজ হয় নন্দিনী। মঙ্গলবার সকালে বাড়ির পাশের ভুট্টাখেতে মাটির নিচ থেকে নন্দিনীর বস্তাবন্দি লাশ উদ্ধার হয়। এ ঘটনা কেন্দ্র করে ফলিমারী গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়।