বগুড়ায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত
Why this classification
This incident was classified as political violence in Bogura. Parties reported: BNP. Reported casualties: 1 killed and 0 injured. Reported by 3 sources.
Killed
1
Injured
0
Summary
বগুড়ার সারিয়াকান্দিতে ২৫ মার্চ ২০২৬ তারিখ রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. শয়ন (২৪) নামে এক স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে এবং ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
AI analysis
Category
Political Violence
Confidence
99% · severity 8
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 25/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (4 sources)
বগুড়ায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন
বগুড়ার সারিয়াকান্দিতে ছুরিকাঘাতে জাকারিয়া শয়ন (২৬) নামের স্বেচ্ছাসেবক দলের এক কর্মী খুন হয়েছেন। বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের জোড়গাছা পূর্বপাড়া গ্রামে খুনের এই ঘটনা ঘটে।নিহত শয়ন জোড়গাছা মধ্যপাড়া গ্রামের মৃত টিপু মন্ডলের ছেলে। তিনি ভেলাবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন। এ ছাড়াও তিনি বিএনপি নেতা ও ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফর হায়দার রুমির ভাতিজা। স্থানীয় বাসিন্দারা জানান, শয়ন তাঁর বন্ধুদের সঙ্গে জোড়গাছা বাজারের অদূরে টগরের রাইস মিলের পাশে বসে আড্ডা দিচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে সেখানে কে বা কারা তাঁর পেটে ছুরিকাঘাত করে। লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরপরই তিনি মারা যান।সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম আসাদুজ্জামান জানান, নিহত শয়ন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কী কারণে কারা তাঁকে ছুরিকাঘাত করেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। ঘটনার পরপরই পুলিশ জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
বগুড়ায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত
সারাদেশ বগুড়া বগুড়ায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত জেলা প্রতিনিধি বগুড়া ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৩ অ+ অ- বগুড়ার সারিয়াকান্দিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. শয়ন (২৪) নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিজ্ঞাপন নিহত মো. শয়ন ওই ইউনিয়নের জোড়গাছা গ্রামের মৃত টিপু মণ্ডলের ছেলে। তিনি স্থানীয় হাটে ব্যবসা করতেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী ছিলেন। নিহতের স্বজনরা জানান, রাতে শয়ন জোড়গাছা পূর্বপাড়ার টগরের স-মিল এলাকায় যান। সেখানে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাকে শজিমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের চাচা ও ভেলাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফর হায়দার রুমিন বলেন, আমি বগুড়া শহরে থাকি। ফোনে খবর পেয়ে হাসপাতালে এসে দেখি শয়নকে মর্গে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ড সম্পর্কে আমরা এখনও কিছু জানি না। তবে এখানে এসে জানতে পেরেছি, তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার সঙ্গে কারো কোনো দ্বন্দ্ব ছিল এমন তথ্যও আমাদের জানা নেই। বিজ্ঞাপন নিহতের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মুস্তাফিজুর রহমান সুমন বলেন, শয়ন সারিয়াকান্দির একজন একনিষ্ঠ কর্মী। তার হত্যার খবর পেয়ে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন জানান, শয়নের বুকের নিচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে। সারিয়াকান্দি থানার তদন্ত পরিদর্শক নুর আলম বলেন, জোড়গাছা এলাকায় ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার কারণ উদ্ঘাটনে কাজ করছে। বিজ্ঞাপন আব্দুল মোমিন/এসএইচএ
সারিয়াকান্দিতে বিএনপি কর্মীকে ছুরিকাঘাতে হত্যা
সারিয়াকান্দিতে বিএনপি কর্মীকে ছুরিকাঘাতে হত্যা Advertisement বগুড়া ব্যুরো প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বগুড়ার সারিয়াকান্দিতে মোহাম্মদ আলী শয়ন মন্ডল (২৪) নামে এক বিএনপি কর্মীকে বুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের জোড়গাছা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টায় সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান জানান, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের সম্পর্কে জানা যায়নি। খালাতো ভাই আনারুল আকন্দ জানান, নিহত শয়ন মন্ডল সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের জোড়গাছা মধ্যপাড়া গ্রামের টিপু মন্ডলের ছেলে। শয়ন মন্ডল আগে ঢাকায় গার্মেন্টে চাকরি করতেন। বর্তমানে ভেলাবাড়ি হাটের ইজারাদারের সহযোগী হিসাবে কাজ করতেন। সিঙ্গাপুরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। একই এলাকার ও একই রাজনৈতিক দলের কর্মী ফটিক মন্ডলের ছেলে সুবেল মন্ডলের সঙ্গে শয়ন চলাফেরা করতেন। তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে বিরোধ চলছিল। বুধবার রাত ৮টার দিকে গ্রামের টগরের ছ’মিলের সামনে শয়ন ও সুবেলের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সুবেল চাকু বের করে শয়নের বুকে ঢুকিয়ে দিয়ে পালিয়ে যান। স্বজন ও স্থানীয়রা টের পেয়ে রক্তাক্ত শয়নকে উদ্ধার করে রাত ৯ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেন। চিকিৎসকরা কিছুক্ষণ পর তাকে মৃত ঘোষণা করেন। শয়ন ও সুবেল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তারা সবসময় একসঙ্গে চলাফেরা করতেন। তবে তাদের মধ্যে কী নিয়ে বিরোধ ছিল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মীকে হত্যা
লাশপ্রতীকী ছবি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ছুরিকাঘাতে মো. জাকারিয়া শাওন (২৪) নামের এক তরুণকে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার জোড়গাছা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত নয়টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শাওন স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী এবং বিএনপি নেতা ও ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান লুৎফর হায়দারের ভাতিজা। স্থানীয় মানুষের ভাষ্য, সন্ধ্যায় জোড়গাছা বাজারে একদল দুর্বৃত্ত শাওনের ওপর হামলা চালায়। বুকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে বগুড়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম আসাদুজ্জামান বলেন, জোড়গাছা বাজারে ছুরিকাঘাতে এক তরুণকে হত্যা করা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন বিএনপিসারিয়াকান্দিরাজশাহী বিভাগহত্যা
