‘কান্না থামা, নাইলে মাইরা ফালামু’ বলে বাচ্চার মুখ চেপে ধরে হত্যার অভিযোগ
Why this classification
This incident was classified as criminal violence in Dhaka. Parties reported: Apurbo. Reported casualties: 1 killed and 0 injured. Reported by 1 source.
Killed
1
Injured
0
Summary
রাজধানীর দারুস সালামে কান্নাকাটি করায় তিন মাসের এক সৎ শিশুকে মুখ চেপে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার সৎবাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সৎবাবা অপূর্বকে গ্রেপ্তার করেছে পুলিশ।
AI analysis
Category
Criminal Violence
Confidence
76% · severity 8
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 17/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
‘কান্না থামা, নাইলে মাইরা ফালামু’ বলে বাচ্চার মুখ চেপে ধরে হত্যার অভিযোগ
শিশু হত্যাপ্রতীকী ছবি ‘বাচ্চার কান্না থামা, নাইলে মাইরা ফালামু’, এমন কথা বলে মুখ চেপে ধরে তিন মাসের এক শিশুকে মায়ের সামনে হত্যার অভিযোগ উঠেছে। শিশুটির সৎবাবার বিরুদ্ধে এই অভিযোগ করেছেন মা। আজ শুক্রবার ভোরে রাজধানীর দারুস সালাম থানার বর্ধনবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ অপূর্ব নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শিশুটির মা রাজিয়া খাতুন দারুস সালাম থানায় অপূর্বর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, অপূর্ব তাঁর স্ত্রী ও ছেলেশিশুকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। ভোরে শিশুটি মায়ের পাশে বিছানায় কান্নাকাটি করছিল। এ সময় অপূর্ব তাঁর স্ত্রীকে কান্না না থামালে শিশুকে মেরে ফেলবেন বলে হুমকি দেন। শিশুর কান্না বন্ধ না হওয়ায় অপূর্ব তার মুখ চেপে ধরেন। পরে দম বন্ধ হয়ে শিশুটি মারা যায়। এ সময় শিশুটির মা রাজিয়া খাতুনের চিৎকারে আশপাশের লোকজন এসে অপূর্বকে আটক করেন এবং তাঁকে থানায় সোপর্দ করেন। অপূর্ব মাদকের মামলায় কারাগারে ছিলেন বলে জানান ওসি। এক সপ্তাহ আগে তিনি জামিনে মুক্তি পান। এরপর তিন মাসের শিশুসন্তানসহ রাজিয়াকে বিয়ে করেন। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন রাজধানী থেকে আরও পড়ুন শিশু হত্যামামলাহত্যারাজধানী ঢাকারাজধানী
