নারীকে তুলে নিয়ে গাছে বেঁধে নির্যাতন শরীরে মরিচের গুড়া

AI-classifiedconfidence 85%

Why this classification

This is a specific, recent physical attack: a woman was dragged from her home by supporters of a local BNP leader, tied to a tree, beaten and had chili powder rubbed on her body, and her husband was also injured. Police confirmed signs of torture and the report describes two injured people, so it qualifies as violence.

Reported by:JugantorSingle source
12/06/26•মহিষবাথান সরদার পাড়া গ্রাম

Killed

0

Injured

2

Summary

নওগাঁর মহাদেবপুরে (১২ জুন ২০২৬) ভূমি দখলের বিরুদ্ধে মানববন্ধনে বক্তব্য দেওয়ায় হাসিনা বানু নামের এক নারীকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্ডলের সমর্থকরা বাড়ি থেকে তুলে নিয়ে গাছে বেঁধে মারধর এবং শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে নির্যাতন করে। ঘটনায় তার স্বামী বাবর আলীও আহত হন, পুলিশ উদ্ধার করে মহাদেবপুর হাসপাতালে পাঠায়।

AI analysis

Category

Political Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

BNP

Victim side

Locals

Other actors

আব্দুল মতিন মন্ডল (উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক)হাসিনা বানু (ভুক্তভোগী নারী)বাবর আলী (ভুক্তভোগীর স্বামী)মতিন মন্ডলের আত্মীয়-স্বজন ও সমর্থকরাএসআই মহিদুল ইসলাম (মহাদেবপুর থানা)ওসি ওমর ফারুক (মহাদেবপুর থানা)

Tags

Party ClashLand Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 12/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 13/06/26open original ↗

নারীকে তুলে নিয়ে গাছে বেঁধে নির্যাতন শরীরে মরিচের গুড়া

ভূমি দখলের প্রতিবাদ করায় বিএনপি নেতার কাণ্ড নারীকে তুলে নিয়ে গাছে বেঁধে নির্যাতন শরীরে মরিচের গুড়া Advertisement মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ নওগাঁর মহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধনে বক্তব্য দেওয়ায় হাসিনা বানু নামের এক নারীকে বর্বর নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্ডলের নির্দেশে তার সমর্থকরা শুক্রবার সকালে মহিষবাথান সরদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ভূমি দখল, নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মতিন মন্ডলের বিরুদ্ধে বৃহস্পতিবার গাহলী মোড়ে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে হাসিনা মতিন মন্ডলের বিরুদ্ধে ভূমি দখলসহ নানা অভিযোগ তুলে ধরে বক্তব্য দেন। এরই জেরে শুক্রবার সকালে মতিনের আত্মীয়-স্বজন ও সমর্থকরা হাসিনাকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে গাছে বেঁধে মারধর করে এবং শরীরের বিভিন্ন স্থানে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। একইসঙ্গে তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ এনে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয় বলে জানায় স্থানীয়রা। এ সময় তার স্বামী বাবর আলী তাকে উদ্ধারে এগিয়ে গেলে তাকেও মারধর করে আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসিনা ও তার স্বামীকে উদ্ধার করে মহাদেবপুর হাসপাতালে পাঠায়। হাসিনা জানান, আমি মানববন্ধনে সত্য ঘটনা তুলে ধরেছি। এর প্রতিশোধ নিতেই মতিন মন্ডলের আত্মীয়-স্বজন ও সমর্থকরা আমার ওপর হামলা ও নির্যাতন চালিয়েছে। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই। মহাদেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসিনা বানু ও তার স্বামীকে উদ্ধার করা হয়েছে। হাসিনার শরীরে নির্যাতনের বেশ কিছু আলামত পাওয়া গেছে। তবে তার বিরুদ্ধে মাদকদ্রব্য কেনাবেচার অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, প্রাথমিকভাবে নির্যাতনের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগের বিষয়ে জানতে মতিন মন্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তা অস্বীকার করে বলেন, দলের একটি অংশ ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এরই অংশ হিসাবে হাসিনাকে ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।