ভ্যানচালককে মারধর, পবিপ্রবির ২২ শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে মামলা

AI-classifiedconfidence 85%

Why this classification

A van driver was allegedly beaten and threatened at the main gate of the university administration building on 11 May, and a court has accepted a case against 22 teachers and officials. This is a concrete physical attack, so it qualifies as violence even though the article is mainly about the legal case.

Reported by:Dhaka PostJugantorCorroborated · 2 sources
11/05/26•পবিপ্রবি ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের মূল ফটকের সামনে

Killed

0

Injured

1

Summary

গত ১১ মে ২০২৬ সকাল ৯টার দিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকের সামনে বিএনপির সদ্য বহিষ্কৃত কোষাধ্যক্ষ ভ্যানচালক মো. বশির উদ্দিনকে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে ২০ মে মামলা সিআর মামলা হিসেবে গৃহীত হয়েছে।

AI analysis

Category

Political Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

BNP

Other actors

মো. বশির উদ্দিন (ভ্যানচালক, বাদী)মো. মুকিত (সিকিউরিটি অফিসার)মো. মহিবুল কবির (ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগের কর্মকর্তা)রিয়াজ কাওছার শহিদ (সহকারী রেজিস্ট্রার)শাহাদত হোসেন নাঈম (সেকশন অফিসার)ড. মো. আতিকুর রহমান (কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক)ড. এ বি এম সাইফুল ইসলাম (মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক)ড. আবুল বশার খান (ইকোনমিক্স অ্যান্ড সোশিওলজি বিভাগের অধ্যাপক)ড. মো. শাহাবুদ্দিন আলম (এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক)ড. স্বপন কুণ্ডজারী (পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক)আবু বকর সিদ্দিক (ডেপুটি রেজিস্ট্রার)রাহাত মাহমুদ (ডেপুটি রেজিস্ট্রার)

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 11/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 21/05/26open original ↗

ভ্যানচালককে মারধর, পবিপ্রবির ২২ শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে মামলা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসে এক ভ্যানচালককে মারধরের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে নতুন করে আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার (২০ মে) পটুয়াখালীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত মামলাটি সিআর মামলা হিসেবে গ্রহণের আদেশ দেন। মামলার বাদী ভ্যানচালক মো. বশির উদ্দিন। তিনি দুমকি উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত কোষাধ্যক্ষ এবং স্থানীয় পীরতলা বাজার বণিক সমিতির সভাপতি। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১১ মে সকাল ৯টার দিকে পবিপ্রবির প্রশাসনিক ভবনের মূল ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা বাদীকে মারধর করেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাদের আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি অফিসার মো. মুকিত, ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগের কর্মকর্তা মো. মহিবুল কবির, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাওছার শহিদ, সেকশন অফিসার শাহাদত হোসেন নাঈম, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমান, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম, ইকোনমিক্স অ্যান্ড সোশিওলজি বিভাগের অধ্যাপক ড. আবুল বশার খান, এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. শাহাবুদ্দিন আলম, পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. স্বপন কুণ্ডজারী, ডেপুটি রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ও রাহাত মাহমুদসহ আরও অনেকে। বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের মধ্যে এ মামলা দায়ের হওয়ায় শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আন্দোলনকারীরা বলছেন, উপাচার্য ড. কাজী মো. রফিকুল ইসলামের অপসারণ দাবিতে চলমান আন্দোলনের সময় শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় তাদের দায়ের করা মামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে পরিকল্পিতভাবে এ মামলাটি করা হয়েছে। তাদের দাবি, মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন এবং চলমান আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্যেই এটি দায়ের করা হয়েছে। উল্লেখ্য, গত ১১ মে উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটে। এতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন। পরে এ ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে জড়িতদের বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠন। সোহাইব মাকসুদ নুরনবী/আরএআর

Source 2: Jugantor · 15/05/26open original ↗

শিক্ষকদের ওপর হামলার ঘটনায় কৃষক দল নেতা গ্রেফতার

শিক্ষকদের ওপর হামলার ঘটনায় কৃষক দল নেতা গ্রেফতার Advertisement দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৪:৩৩ পিএম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় কৃষক দল নেতা গ্রেফতার। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় এক কৃষক দল নেতাকে গ্রেফতার করেছে দুমকি থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) রাতে উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা বিল্লাহকে গ্রেফতার করা হয়। এর আগে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়টির সহকারী নিরাপত্তা কর্মকর্তা মুকিত মিয়া বাদী হয়ে বিএনপির ২৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে দুমকি থানায় মামলা করেন।   দুমকি থানার ওসি মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, অভিযান চালিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত মোট দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশের বিশেষ টিম কাজ করছে। উল্লেখ্য, উপাচার্যবিরোধী অবস্থান কর্মসূচি চলাকালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর বহিষ্কৃত যুবদল নেতা সালাউদ্দিন রিপন শরীফের নেতৃত্বে হামলা চালানো হয়।