চলন্ত শাটল ট্রেনে পাথর নিক্ষেপ, আহত হয়ে জ্ঞান হারালেন চবি শিক্ষার্থী
Why this classification
A student was struck on the head by a stone thrown from outside a moving university shuttle train near Chattogram Cantonment on 5 May 2026. She needed stitches, lost consciousness, and was kept under observation, so this is a concrete physical attack with an injury.
Killed
0
Injured
1
Summary
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এলাকায় চবিগামী চলন্ত শাটল ট্রেনে বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে অ্যাকাউন্টিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ইসরাত ফাতেমা মাথায় গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। ঘটনাটি ৫ মে ২০২৬ তারিখ বিকেল ৫টার দিকে ঘটে, তাঁর মাথায় একটি সেলাই দেওয়া হয়েছে এবং ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 05/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
চলন্ত শাটল ট্রেনে পাথর নিক্ষেপ, আহত হয়ে জ্ঞান হারালেন চবি শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চলন্ত শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় আহত হয়ে জ্ঞান হারিয়েছেন এক ছাত্রী। মঙ্গলবার (৫ মে) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এলাকায় শহর থেকে ছেড়ে আসা ক্যাম্পাসগামী একটি শাটল ট্রেনে এ ঘটনা ঘটে। আহত ছাত্রীর নাম ইসরাত ফাতেমা। তিনি বিশ্ববিদ্যালয়ের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) অ্যাকাউন্টিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। জানা যায়, ট্রেনটি ক্যান্টনমেন্ট এলাকা অতিক্রম করার সময় বাইরে থেকে ছোড়া একটি পাথর তার কপালে আঘাত করে। এতে তিনি গুরুতরভাবে আহত ও রক্তাক্ত হন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ফতেহাবাদ স্টেশনের কাছাকাছি পৌঁছালে তিনি প্রায় অচেতন হয়ে পড়েন। পরে সহপাঠীরা তাকে দ্রুত শাটল থেকে নামিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। আহত ছাত্রীর সহপাঠী মুনমুন বলেন, ক্যান্টনমেন্ট পার হওয়ার পর কিছু পরিত্যক্ত মাঠ রয়েছে, যেখানে স্থানীয় ছেলেরা খেলাধুলা করে। ট্রেন আসতেই সেখান থেকে পাথর ছোড়া হয়। এতে ইসরাতের মাথায় আঘাত লাগে এবং ফতেহাবাদে পৌঁছানোর পর সে অজ্ঞান হয়ে পড়ে। পরে আমরা তাকে চবি মেডিকেলে নিয়ে যাই। চবি মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইয়াসমিন জানান, আহত অবস্থায় তাকে সেখানে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণ ও ব্যথার কারণে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। তার মাথার ক্ষতস্থানে একটি সেলাই দেওয়া হয়েছে এবং তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আতিকুর রহমান/এসএএস
