বাড়ির সামনে খোকসার প্রয়াত মেয়রের ছেলে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম

AI-classifiedconfidence 89%

Why this classification

This incident was classified as political violence in Kushtia. Parties reported: BNP, AL. Reported casualties: 0 killed and 1 injured. Reported by 2 sources.

Reported by:Prothom AloSamakalJugantorCorroborated · 3 sources
05/08/26•Thanapara, Khoksa

Killed

0

Injured

1

Summary

কুষ্টিয়ার খোকসায় ২০২৬ সালের ৬ আগস্ট রাতে বিএনপি নেতা নাফিজ আহমেদ খানের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। হামলাকারীরা ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

AI analysis

Category

Political Violence

Confidence

89% · severity 5

Parties involved

BNPAL

Tags

Election ViolenceParty Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 05/08/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (3 sources)

Source 1: Samakal · 08/08/26open original ↗

বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

সারাদেশ বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ × কুষ্টিয়ার খোকসায় বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। গতকাল শুক্রবার বিকেলে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বাসস্ট্যান্ড এলাকায় সমকাল খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ০৮:১৯ | প্রিন্ট সংস্করণ - অ + কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ রাজু খানের ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় খোকসা হাইস্কুল মার্কেটে অবস্থিত তাঁর কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে অংশ নেন উপজেলা বিএনপি ও পৌর বিএনপির একাংশের নেতাকর্মীরা। তারা মিছিল নিয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে অবস্থান নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। প্রায় ৪৫ মিনিট তাদের অবস্থানের কারণে সড়কের দুপাশে কয়েকশ যাত্রীবাহী বাস ও ট্রাক আটকে পড়ে। এতে সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হন। পুলিশ কর্মকর্তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নাফিজ আহমেদ রাজু খানের ওপর হামলাকারীদের চিহ্নিত করে আটকের আশ্বাস দিলে বিএনপি নেতাকর্মীরা সেখান থেকে সরে যান। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিএনপি কার্যালয় থেকে থানাপাড়ার বাসভবনে ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন নাফিজ আহমেদ রাজু খান। তাঁর পরিচয় নিশ্চিত করে সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা করে। এ সময় তাঁর বাড়ির প্রধান ফটক লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ও ককটেল ছোড়ে তারা। গতকালের অবরোধে দেওয়া বক্তব্যে বিএনপি নেতারা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। সেখানে বক্তব্য দেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান পুনম, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ জেড জি রশিদ রেজা বাজু, আহত বিএনপি নেতা রাজুর মেঝ ভাই, আলহাজ সাইদুর রহমান মন্টু মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল্লাহ প্রমুখ। বিষয় : বিএনপি আরও পড়ুন তালাক দেওয়া পুত্রবধূকে ঘরে তোলায় দ্বন্দ্ব, ভাতিজাদের হামলায় চাচি নিহত এমপির সমাবেশের এক দিন পর ভাইয়ের পাল্টা সমাবেশ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত ১০ ডিসেম্বর থেকে আন্দোলন শুরুর ঘোষণা ইনকিলাব মঞ্চের সর্বশেষ লঘুচাপের প্রভাবে বৃষ্টির পূর্বাভাস, ৮ জেলায় বন্যার শঙ্কা তালাক দেওয়া পুত্রবধূকে ঘরে তোলায় দ্বন্দ্ব, ভাতিজাদের হামলায় চাচি নিহত এমপির সমাবেশের এক দিন পর ভাইয়ের পাল্টা সমাবেশ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত ১০ ডিসেম্বর থেকে আন্দোলন শুরুর ঘোষণা ইনকিলাব মঞ্চের ছাগলনাইয়া সীমান্তে মোটরসাইকেলসহ কোটি টাকার চোরাই পণ্য জব্দ দুপুরে রেললাইনে গল্প-খুনসুটি, সন্ধ্যায় ট্রেনের নিচে ঝাঁপ স্বামী-স্ত্রী প্রদর্শনীতে বঙ্গবন্ধু থাকলেও, জিয়া নেই কেন—জবাবে যা বললেন জামায়াত আমির আরও পড়ুন ×

Source 2: Jugantor · 06/08/26open original ↗

পরিচয় দিতেই বিএনপি নেতার ওপর হামলা, ককটেল বিস্ফোরণ

পরিচয় দিতেই বিএনপি নেতার ওপর হামলা, ককটেল বিস্ফোরণ Advertisement কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০১:৪৪ পিএম আহত নাফিজ আহম্মেদ রাজু। ছবি: সংগৃহীত কুষ্টিয়ার খোকসায় বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ খান রাজুর (৪৫) ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে। থানা থেকে মাত্র ৫০ গজের মধ্যে এ হামলায় এলাকায় আতঙ্কিত স্থানীয়রা। বুধবার (৫ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে খোকসা থানাপাড়া এলাকায় তার নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। নাফিজ আহম্মেদ রাজু পৌর থানা পাড়া এলাকার মৃত আনোয়ার আহম্মেদ তাঁতারি খানের ছেলে। তিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। স্থানীয়রা জানায়, রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে মোটরসাইকেলে করে বাড়িতে পৌঁছে গেটের সামনে নামলে ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি তার পরিচয় জানতে চান। তিনি নিজের পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গেই হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হয় বলে জানা গেছে। রাজুর চিৎকারে বাড়ির ভেতর থেকে স্বজন ও স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা বাড়ির গেট লক্ষ্য করে শর্টগান দিয়ে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা অন্তত ১৬ রাউন্ড গুলি ছোড়ে। পরে স্বজনরা রক্তাক্ত রাজুকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনোয়ার হোসেন জানান, আহত ব্যক্তির ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া ডান হাতের বাহুর দুটি হাড় এবং বাম হাতের তিনটি আঙুল ভেঙে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নাফিজ আহমেদ খান রাজুর অভিযোগ, আসন্ন পৌরসভা নির্বাচনে তাকে প্রার্থী হওয়া থেকে বিরত রাখতেই পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে এ হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, নিরাপত্তা নিয়ে আগে থেকেই প্রশাসনকে অবহিত করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনার প্রত্যক্ষদর্শী ও খোকসা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুরম জানান, রাজুর চিৎকার শুনে বাইরে এসে তিনি হামলাকারীদের গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটাতে দেখেন। প্রাণ বাঁচাতে রাজু বাড়ির ভেতরে আশ্রয় নিলে হামলাকারীরা গেট লক্ষ্য করে গুলি চালায়। তার অভিযোগ, ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, নাফিজ আহম্মেদ রাজুর ওপর হামলার ঘটনায় মামলা রুজু হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Source 3: Prothom Alo · 06/08/26open original ↗

বাড়ির সামনে খোকসার প্রয়াত মেয়রের ছেলে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম

খোকসাতে হামলায় আহত বিএনপি নেতা নাফিজ আহমেদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে । আজ বৃহস্পতিবারছবি: প্রথম আলো কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ খানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে শহরের থানাপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে হামলার শিকার হন তিনি। তিনি খোকসা পৌরসভার প্রয়াত মেয়র আনোয়ার আহম্মেদ তাঁতারীর ছেলে। হামলাকারীরা নাফিজ আহমেদের পরিচয় নিশ্চিত হওয়ার পর চাপাতি ও হাতুড়ি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগ। হামলার পর তারা নাফিজের বাড়ির লোহার গেটে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে দুটি মোটরসাইকেলে করে তারা দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় নাফিজ আহমেদকে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে দিবাগত রাত ১২টার দিকে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার বিষয়ে বিএনপি নেতা নাফিজ আহমেদের ভাষ্য, গতকাল রাতে দলীয় কার্যালয়ের কাজ শেষে তিনি বাড়িতে ফিরছিলেন। বাড়ির প্রধান ফটকের সামনে পৌঁছে তিনি অপরিচিত কয়েকজন যুবককে দাঁড়িয়ে থাকতে দেখেন। তিনি তাঁদের পরিচয় জানতে চাইলে তারা পাল্টা পরিচয় জানতে চায়। তাঁর পরিচয় জানার পর রাত সাড়ে ১০টার দিকে তারা চাপাতি ও লোহার হাতুড়ি দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। সামনে খোকসা পৌরসভার নির্বাচন। এ নির্বাচনে আমি যাতে মেয়র প্রার্থী হতে না পারি, সে উদ্দেশ্যেই আওয়ামী লীগের দোসর সন্ত্রাসীরা আমাকে পরিকল্পিতভাবে হত্যার জন্য এ হামলা চালিয়েছে। নাফিজ আহমেদ নাফিজ আহমেদের দাবি, ‘সামনে খোকসা পৌরসভার নির্বাচন। এ নির্বাচনে আমি যাতে মেয়র প্রার্থী হতে না পারি, সে উদ্দেশ্যেই আওয়ামী লীগের দোসর সন্ত্রাসীরা আমাকে পরিকল্পিতভাবে হত্যার জন্য এ হামলা চালিয়েছে।’ হাসপাতালে নাফিজ আহমেদের শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হচ্ছে বলে জানিয়েছেন তাঁর একমাত্র সন্তান ইফতারিনা খান। হামলার ঘটনার বিষয়ে তিনি বলেন, ‘বুধবার রাতে ঘটনার সময় আমি বাড়িতেই ছিলাম। বাবার চিৎকার শুনে বাড়ির গেটের সামনে যাই। গিয়ে দেখি, বাবার শরীরে এলোপাতাড়ি কোপ। সন্ত্রাসীরা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায়।’ রাত সাড়ে ১১টার দিকে নাফিজ আহমেদকে হাসপাতালে আনা হয় বলে জানান খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আনোয়ার হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। তাঁর ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাতজনিত গভীর রক্তাক্ত জখম আছে। এ ছাড়া তাঁর ডান হাতের বাহুর দুটি হাড় এবং বাঁ হাতের তিনটি আঙুল ভেঙে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের ধরার চেষ্টা চলছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন বিএনপিখোকসাখুলনা বিভাগকুষ্টিয়াসন্ত্রাসী হামলাহামলা