রামগতিতে সরকারি খাল পুনঃখননে বাধা দেওয়ার অভিযোগ

AI-classifiedconfidence 85%

Why this classification

Local influential people allegedly raised country-made weapons and charged at a contractor supervisor, an LGED assistant engineer and an excavator driver to stop canal re-excavation on Friday 12 June 2026. This is a concrete armed attack, though no one was reported injured, and the accused later claimed the matter was settled among themselves.

Reported by:JugantorSingle source
12/06/26•জারিরদোনা খালের মুখ, চরআলগী ইউনিয়নের ১নং ওয়ার্ড

Killed

0

Injured

0

Summary

লক্ষ্মীপুরের রামগতিতে ১২ জুন (শুক্রবার) বিকালে জারিরদোনা খালের পুনঃখনন কাজে বাধা দিয়ে স্থানীয় প্রভাবশালীদের একাংশ ঠিকাদারি প্রতিষ্ঠানের তদারকি কর্মকর্তা, এলজিইডির উপসহকারী প্রকৌশলী ও ভেকু চালককে লক্ষ্য করে দেশীয় অস্ত্র উঁচিয়ে ভয়ভীতি দেখায়। পরে স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 3

Perpetrator side

Locals

Victim side

Unknown

Other actors

মো. শাহজাহানআক্তার হোসেনঠিকাদারি প্রতিষ্ঠানের তদারকি কর্মকর্তাউপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলীভেকু (এস্কেভেটর) চালকসিরাজ উদ্দিন (উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক)আজাদ উদ্দিন মেম্বার (উপজেলা বিএনপির সাবেক সদস্য)

Affected infrastructure

জারিরদোনা খাল (সরকারি খাল পুনঃখননের কাজ)

Tags

Land Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 12/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 13/06/26open original ↗

রামগতিতে সরকারি খাল পুনঃখননে বাধা দেওয়ার অভিযোগ

রামগতিতে সরকারি খাল পুনঃখননে বাধা দেওয়ার অভিযোগ Advertisement কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রামগতিতে জারিরদোনা নামে একটি সরকারি খাল পুনঃখনন কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের এক তদারকি কর্মকর্তা, উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী এবং ভেকু (এস্কেভেটর) চালককে লক্ষ্য করে দেশীয় অস্ত্র উঁচিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়। শুক্রবার উপজেলার চরআলগী ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজ চেয়ারম্যানের বাড়ির নিকটবর্তী জারিরদোনা খালের মুখে এ ঘটনা ঘটে। হামলার খবর ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন ও উপজেলা বিএনপির সাবেক সদস্য আজাদ উদ্দিন মেম্বার দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জানা গেছে, স্থানীয় এলজিইডি অফিসের তত্ত্বাবধানে জারিরদোনা খালের পৌনে ৪ কিলোমিটার এলাকা পুনঃখনন করা হচ্ছে। সরেজমিন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এক মাস ধরে ঠিকাদারি প্রতিষ্ঠান এ খাল খনন কাজ চালিয়ে আসছে। তবে বিপত্তি বাধে খালের শেষাংশের প্রায় ৬৫০ মিটার এলাকা নিয়ে। বিগত ৪০ বছরে কালের বিবর্তনে এ অংশটি মাটি ভরাট হয়ে কৃষি জমিতে রূপ নেয়। এরপর থেকেই স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি সরকারি এ খাস জমিটি নিজেদের দখলে রাখেন। চলমান প্রকল্পে সরকারি নকশা অনুযায়ী ভেকু মেশিন দিয়ে খাল খননের কাজ শুরু হলে খালের জমি নিজেদের রেকর্ডীয় সম্পত্তি বলে দাবি করেন স্থানীয়রা। খাল খননের একপর্যায়ে শুক্রবার বিকালে এলাকার মো. শাহজাহান এবং আক্তার হোসেন দেশীয় অস্ত্র নিয়ে তেড়ে আসেন। এ বিষয়ে অভিযুক্ত আক্তার হোসেন বলেন, খাল খননের পর দুপাড়ের মাটি রাখা নিয়ে সামান্য বাড়াবাড়ির ঘটনা ঘটেছিল। পরে আমরা নিজেদের মধ্যে বসে তা সমাধান করে নিয়েছি।