নরসিংদীতে রেলস্টেশনে হামলায় আহত বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু

AI-classifiedconfidence 95%

Why this classification

This was a criminal act involving robbery and physical assault by unknown individuals, with no political parties or political motives involved.

Reported by:Dhaka PostSamakalJugantorCorroborated · 3 sources
04/07/26•Methikanda Railway Station, Raipura

Killed

1

Injured

0

Summary

গত ৪ জুলাই মেথিকান্দা রেলস্টেশনে দুর্বৃত্তদের হামলার শিকার হওয়া বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্বৃত্তরা তাকে মারধর করে তার জমানো প্রায় ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 7

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

Bobi BegumDr. Farida GulshanaraOC Mujibur Rahman

Tags

RobberyMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 04/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (3 sources)

Source 1: Samakal · 10/07/26open original ↗

স্টেশনের বুবি কি আমাদের কেউ ছিলেন?

স্টেশনের বুবি কি আমাদের কেউ ছিলেন? সাদিয়া মাহ্জাবীন ইমাম সাদিয়া মাহ্জাবীন ইমাম প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ০৮:৩০ | প্রিন্ট সংস্করণ গরিব মানুষের অস্বাভাবিক মৃত্যু নতুন ঘটনা নয়। বাসচাপা; নির্মাণাধীন ভবন থেকে পড়া ইটের আঘাত; সড়কে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে তাদের মৃত্যু হয়। কারখানার আগুনে পুড়ে দগ্ধ হয়। কখনও তাদের খণ্ডিত মরদেহ উদ্ধার হয়। আর ছিন্নমূল মানুষের মৃত্যুর খবর কোনো আলোচনার বিষয়ই নয়। তারা বেওয়ারিশ হয়ে যায়। গণমাধ্যমের বরাতে জানা যায়, ২০২৫ সালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া মোট ৬৪৩টি লাশ বেওয়ারিশ হিসেবে দাফন ও দাহ হয়েছে। এমন পরিস্থিতিতে নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের বৃদ্ধা বুবি বেগম ওরফে বুবি যথেষ্ট সম্মান নিয়েই শেষ বিদায় নিলেন। এই পৃথিবীর আত্মীয়হীনা এই বৃদ্ধাকে তবুও চিকিৎসকের কাছে নেওয়া হয়েছিল। মৃত্যুর আগে তাঁকে সহায়তা দিয়ে ছবি তুলেছিলেন প্রশাসনের কর্মকর্তারা। যদিও বুবি বেগমের তখন আর কোনো সহায়তা গ্রহণের অবস্থা নেই। চোখে-মুখে গুরুতর আঘাতের চিহ্ন নিয়ে একটি সবুজ রঙের প্লাস্টিকের চেয়ারে তিনি বসে ছিলেন। ছবিতে দেখা যাচ্ছে, সহায়তা প্রদানকারী কর্মকর্তাসহ উপস্থিত সবাই ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। ৮ জুলাই বুবি বেগমের নামাজে জানাজা আর দাফনে উপস্থিত ছিলেন স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তি। সাময়িক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যুর খবর অনেকভাবেই গুরুত্ব পেল। এর সামান্য গুরুত্ব যদি জীবদ্দশায় তিনি পেতেন এবং রাষ্ট্র তা নিশ্চিত করতে পারত তাহলে আরও অনেক গৃহহীনের জীবন সহনশীল হতো। ৭০ বছরের একজন নিঃসঙ্গ বাকপ্রতিবন্ধী দোকানের সামনে ঝাড়ু দিয়ে আয় করেন। দুর্বৃত্তরা তাঁর সারাজীবন ধরে জমানো মোটে কয়েক হাজার টাকা ছিনতাই করে নিতে ভয়ানক আঘাত করে। এই ব্যথা অনুভবের দায় কার? দেশের গৃহহীন, ছিন্নমূল মানুষদের নিয়ে ভাবনার দায় কি রাষ্ট্রের নয়? এই রাষ্ট্র গরিবের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ। ২০১৮ সালে সংসদ অধিবেশনে সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে তৎকালীন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ জানিয়েছিলেন, দেশে গৃহহীন মানুষের সংখ্যা দুই লাখ ৮০ হাজার ৬৩৪। আর ভূমিহীনের সংখ্যা বলেছিলেন ১০ লাখ ৬৯ হাজার ২৬৪। জনশুমারি ও গৃহ গণনা-২০২২ প্রতিবেদন অনুযায়ী, সারাদেশে ২২ হাজার ১৮৫ জন ছিন্নমূল বা গৃহহীন মানুষ রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার তথ্যমতে, শুধু ঢাকা শহরেই প্রায় ৫০ হাজার ছিন্নমূল মানুষের বসবাস। এই সংখ্যা নিয়ে তাই বিভ্রান্তি রয়েছে। কিন্তু সংখ্যা যা-ই হোক, ছিন্নমূল মানুষও একটি দেশের নাগরিক। মৌলিক অধিকার থেকে বঞ্চিত এসব মানুষের জীবনের কোনো স্থায়ী ঠিকানা বা নিরাপত্তা নেই। কোনো সরকারই ছিন্নমূল মানুষদের নিয়ে চিন্তা করে না। কারণ ছিন্নমূল মানুষেরা গদি টিকিয়ে রাখে না। বড়জোর তারা ৫০ বা ২০০ টাকায় মিছিলে মাথা গুনতি সংখ্যা হয়। অথচ সংবিধান বলে– দেশের সব মানুষের মৌলিক চাহিদা ও মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বাকপ্রতিবন্ধী বুবির আঘাত পাওয়া মুখচ্ছবি ছড়িয়ে গেছে সামাজিক মাধ্যমে। কিন্তু এমন একজন অসহায় মানুষকে আঘাত করতে যাদের এতটুকু বুক কাঁপেনি, সেই দুর্বৃত্তদের ধরতে কোন তৎপরতা আছে প্রশাসনের? ৪ জুলাইয়ের ঘটনার পর রেলস্টেশনের বুবি আরও অসুস্থ হলেন, মারাও গেলেন। জানান দিয়ে তাঁর জানাজা, দাফনও হলো। অথচ এ ঘটনায় সিসি ক্যামেরা দেখে কাউকে আটক করা হয়নি ৯ জুলাই সন্ধ্যা পর্যন্ত। প্রায় ২৫ বছর আগে ট্রেনে চড়ে মেথিকান্দা স্টেশনে এসেছিলেন বুবি। আর কোথাও ফিরে যাননি। স্টেশনে পরিচ্ছন্নতার কাজ করতেন। বিনিময়ে দোকানদারদের কাছ থেকে টাকা নিতেন। মাঝে মাঝে ভিক্ষাও করতেন। অল্প অল্প করে ৩০ অথবা ৪০ হাজার টাকা সঞ্চয় করেছিলেন। সেই টাকা দুর্বৃত্তদের না দেওয়ায় তাঁকে মৃত্যুবরণ করতে হলো। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানালেন সমকালের নরসিংদী প্রতিবেদক। এ যে নামকাওয়াস্তে নিয়ম মেনে মামলা, তা বলার অপেক্ষা রাখে না। বৃদ্ধা বুবি বেগম ওরফে বুবির মামলার সুবাদে আরেকটি মামলার কথা মনে পড়ল। ২০০৫ সালে রাজধানীর শাহজাহানপুরে এক ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার হয়েছিল এক শিশুর কাটা মাথা। সেই ব্যক্তিকে নিয়ে ভাওয়ালের শালবনে গিয়ে একটি কঙ্কাল উদ্ধার করেছিল পুলিশ। এ ঘটনায় ২০০৫ সালে শাহজাহানপুর থানায় মামলা হয়। অভিযুক্ত দুই ব্যক্তির ফাঁসির আদেশ হয় ২০১৬ সালে। তবে ২০২২ সালে অভিযুক্ত দুজন নির্দোষ প্রমাণিত হন এবং তারা মুক্তি পান। আর ব্যাগের ভেতর কাটা মাথা কোন শিশুর ছিল, সে পরিচয় জানা যায়নি। এ ঘটনায় দুটো প্রসঙ্গ উঠে আসে– নির্দোষ দুই ব্যক্তি দেড় যুগ ধরে কারাগারে থাকায় বিচার ব্যবস্থার দুর্বলতা; খুন হওয়া শিশুর পরিচয় নিয়ে রাষ্ট্রের উদাসীনতা। কেননা, শিশুটি কারও কেউ হয় না। কিন্তু কারও কিছু না হওয়া মানুষ তো রাষ্ট্রের পরমাত্মীয় হওয়ার কথা। দেশের ছিন্নমূল ও গৃহহীন মানুষের মৃত্যুকে আমরা শুধু সংবাদ হিসেবে দেখি; সামাজিক ট্র্যাজেডি হিসেবে নয়। দেশের সব শ্রেণির মানুষের মানবিক মর্যাদা নিশ্চিত করতে হলে ছিন্নমূল ও গৃহহীন মানুষদের পুনর্বাসন, আইনি সুরক্ষা দেওয়া এবং সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় আনতে হবে। আমরা নিরাপত্তা বলতেই শুধু সামরিক বা প্রশাসনিক নজরদারি বুঝি। খাদ্য, পরিবেশ, সমাজ, সংস্কৃতির মতো প্রসঙ্গ যতদিন অসামরিক নিরাপত্তার বিষয় হিসেবে অন্তর্ভুক্ত না হবে, ততদিন এ দেশে ছিন্নমূল, গৃহহীন মানুষের মানবিক নিরাপত্তা তৈরি হবে না। বুবির জন্য কোনো শোকসভা হবে না; তাঁর হত্যার বিচার চেয়ে আমরা কেউ মিছিল করব না। বুবির কেউ নেই। কিন্তু বুবি এই সমাজের মানুষ ছিলেন– এ কথা তো সত্যি। সমাজের শেষ প্রান্তের মানুষটি শান্তিতে ঘুমাতে না পারলে কোনো উদ্যোগই সার্থক নয়। সাদিয়া মাহ্জাবীন ইমাম:  সহকারী সম্পাদক, সমকাল - বিষয় : - মতামত

Source 2: Dhaka Post · 08/07/26open original ↗

নরসিংদীতে রেলস্টেশনে হামলায় আহত বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু

নরসিংদীর রায়পুরায় মেথিকান্দা রেলস্টেশনে দুর্বৃত্তদের হামলা ও লুটের শিকার বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম (৭০) মারা গেছেন। মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়। নরসিংদী জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ফরিদা গুলশানারা কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে পুলিশের মাধ্যমে ববি বেগমের মরদেহ হাসপাতালের মর্গে আনা হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। জানা যায়, গত ৪ জুলাই গভীর রাতে একদল দুর্বৃত্ত মেথিকান্দা রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঢুকে ববি বেগমের ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করে তার জমানো প্রায় ৪০ হাজার টাকা লুট করে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি আবার স্টেশনে ফিরে যান। এদিকে মঙ্গলবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দুই যুগেরও বেশি আগে একটি ট্রেন থেকে মেথিকান্দা রেলস্টেশনে নেমে আর কোথাও যাননি বাকপ্রতিবন্ধী ববি বেগম। এরপর স্টেশনই হয়ে ওঠে তার স্থায়ী আশ্রয়। দীর্ঘদিন ধরে তিনি বিনা পারিশ্রমিকে প্ল্যাটফর্ম ও শৌচাগার পরিষ্কারসহ বিভিন্ন পরিচ্ছন্নতার কাজ করতেন। বয়সের কারণে চলাফেরায় অক্ষম হয়ে পড়লে মানবিক বিবেচনায় স্টেশন কর্তৃপক্ষ তাকে একটি পরিত্যক্ত কক্ষে থাকার ব্যবস্থা করে দেয়। স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা তাকে নিয়মিত খাবার এবং আর্থিক সহায়তা করতেন। সেই অর্থের বেশির ভাগই তিনি খরচ না করে ২০ থেকে ২৫ বছর ধরে জমিয়ে রেখেছিলেন। স্থানীয়দের ধারণা, তার জমানো অর্থের লোভেই হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। প্রশাসন, পুলিশ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তার পাশে দাঁড়ায়। তবে শেষ পর্যন্ত মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হার মানেন এই অসহায় নারী। তার ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সবাই। রায়পুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা করা হয়েছে। রেলওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমিনুর রহমান সাদী/আরএআর

Source 3: Jugantor · 09/07/26open original ↗

রায়পুরা রেলস্টেশনে হামলায় বাক্প্রতিবন্ধী বৃদ্ধা নিহত

রায়পুরা রেলস্টেশনে হামলায় বাক্প্রতিবন্ধী বৃদ্ধা নিহত Advertisement নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে দুর্বৃত্তদের হামলা ও লুটের শিকার বাক্প্রতিবন্ধী পরিচ্ছন্নতা কর্মী ববি বেগম (৭০) মারা গেছেন। বুধবার রাতে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জানা যায়, শনিবার গভীর রাতে একদল দুর্বৃত্ত মেথিকান্দা রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঢুকে ববি বেগমের ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করে ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। প্রশাসন, পুলিশ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তার পাশে দাঁড়ায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবার স্টেশনে ফিরিয়ে আনা হয়। এরপর কিছুটা সুস্থ থাকলেও বুধবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওসি মুজিবুর রহমান জানান, এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে। রেলওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযুক্তদের গ্রেফারের চেষ্টা চলছে।