নবীনগরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, আহত ১০ ভাঙচুর, লুটপাট
Why this classification
This is a specific, recent incident: on Tuesday morning, 2 June 2026, two local groups fought with traditional weapons at Tiara Bazar in Nabinagar, injuring at least 10 people and looting and vandalising shops. It is classified as violence because it involves a physical clash, injuries, and property damage, and it is not an aggregate report, a reaction piece, or a historical account.
Killed
0
Injured
10
Summary
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা বাজারে ২ জুন ২০২৬ (মঙ্গলবার) সকালে আধিপত্য নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে শিশু মিয়া ও হোসেন মিয়া গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্রে সংঘর্ষ হয়, যাতে অন্তত ১০ জন আহত হন এবং বাজারের কয়েকটি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে, এবং পুলিশ জানিয়েছে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 10
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 02/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
নবীনগরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, আহত ১০ ভাঙচুর, লুটপাট
নবীনগরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, আহত ১০ ভাঙচুর, লুটপাট Advertisement ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আধিপত্য বিস্তার এবং দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা এলাকায় এই সংঘর্ষ হয়। সূত্র জানায়, এলাকার শিশু মিয়া ও হোসেন মিয়া পক্ষের মধ্যে দীর্ঘদিন আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। কয়েকদিন ধরেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার টিয়ারা বাজার এলাকায় দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে পুরো বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। এ সময় বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। হোসেন গ্রুপের পক্ষের আহমেদ হোসেনের অভিযোগ, ‘শিশু মিয়া গ্রুপের লোকজন অতর্কিত হামলা চালিয়েছে। আত্মরক্ষার চেষ্টা করলে তারা বাজারের কয়েকটি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট করে।’ তবে অভিযোগ অস্বীকার করে শিশু গ্রুপের প্রধান প্রবাসী আতিকুর রহমান শিশু মিয়া বলেন, ‘হোসেন গ্রুপের লোকজনই প্রথমে হামলা চালিয়েছে।’ নবীনগর থানার ওসি মোরশেদ আলম চৌধুরী জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
