এমপি প্রার্থী বড় ভাইয়ের গুলিতে প্রাণ গেল ছোট ভাইয়ের
Why this classification
A man shot and killed his younger brother with a shotgun on 25 March 2026 in Boalmari, Faridpur, after an argument over cutting trees on ancestral land. This is a concrete, recent, fatal shooting in Bangladesh, so it counts as violence, and the accused was arrested with the weapon seized.
Killed
1
Injured
0
Summary
ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের চতুল উত্তরপাড়া এলাকায় ২৫ মার্চ ২০২৬ সকালে পৈতৃক জমির গাছ কাটা নিয়ে বিরোধের জেরে ডা. গোলাম কবীর শটগানের গুলিতে ছোট ভাই হুমায়ুন কবির মিন্টুকে (৫৫) হত্যা করেন। পুলিশ অভিযুক্তকে আটক করে ব্যবহৃত শটগান জব্দ করেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 25/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
এমপি প্রার্থী বড় ভাইয়ের গুলিতে প্রাণ গেল ছোট ভাইয়ের
এমপি প্রার্থী বড় ভাইয়ের গুলিতে প্রাণ গেল ছোট ভাইয়ের Advertisement ফরিদপুর ব্যুরো প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৩:৪৭ পিএম ছবি: সংগৃহীত ফরিদপুরের বোয়ালমারীতে সংসদ সদস্য (এমপি) প্রার্থী বড় ভাই ডা. গোলাম কবীরের ছোড়া শটগানের গুলিতে হুমায়ুন কবির মিন্টু (৫৫) নামে একজন নিহতের খবর পাওয়া গেছে। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বোয়ালমারী পৌর সদরের ৮ নম্বর ওয়ার্ডের চতুল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ডা. গোলাম কবীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। তিনি জেলা কৃষক লীগের সহসভাপতি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার চতুল উত্তরপাড়া গ্রামের কাওছার শেখের বাড়ির পাশে প্রায় ৪০ শতাংশ পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল গোলাম কবীর ও মিন্টুর মধ্যে। এর মধ্যে ৭ শতাংশ জমি তাদের ভাই কাওছার শেখের নামে লিখে দিলেও, বাকি জমিতে গাছ লাগান। ওই গাছ বড় ভাই ডা. গোলাম কবীর প্রায় ৮০ হাজার টাকায় বিক্রি করে দেন। বুধবার সকালে গাছ কাটতে গেলে মিন্টু এতে বাধা দেন। এ সময় দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে গোলাম কবীর বাড়ি থেকে একটি শটগান এনে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হন মিন্টু। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী বিলায়েত হোসেন মৃধা জানান, গুলির শব্দ শুনে বাইরে এসে দেখি, গোলাম কবীর তার ছোট ভাইকে গুলি করে পালানোর চেষ্টা করছেন। পরে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে আটক করে পুলিশে সোপর্দ করে। গোলাম কবীরের ভাই আলমগীর কবীর বলেন, আমার চোখের সামনে বড় ভাই, ছোট ভাইকে গুলি করে হত্যা করেছে। সামান্য গাছ নিয়ে এমন ঘটনা কখনো ভাবিনি। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আন্না সুলতানা বলেন, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে। রোগীর বুকে ও কোমরে গুলি লেগেছে। এ বিষয়ে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেল) আজম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাছ কাটাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত গোলাম কবীরকে আটক করা হয়েছে এবং ব্যবহৃত শটগানটি জব্দ করা হয়েছে। তিনি জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
