নতুন বউ নিতে এসে শ্বশুরবাড়িতে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a valid violent incident: a dispute over a newly married woman escalated into a clash in which local residents attacked Sohel Rana with sticks, and he died at the scene. The second death, of Monju Mia from a heart attack while viewing the body, is not counted as violence because it was a natural death.

Reported by:SamakalSingle source
23/03/26•Dolvity Purbapara village, Dwail Union

Killed

1

Injured

0

Summary

২০২৬ সালের ২৩ মার্চ (সোমবার) দিবাগত রাতে জামালপুরের সরিষাবাড়ীর ডোলভিটি পূর্বপাড়া গ্রামে নতুন বউকে আনতে গিয়ে জামাই ও শ্বশুরপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। লাঠিসোটার আঘাতে স্থানীয় সোহেল রানা নিহত হন, এবং তাঁর মরদেহ দেখতে গিয়ে মঞ্জু মিয়ার হৃদরোগে মৃত্যু হয়, যা পুলিশ স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

রনি মিয়ালিটন মিয়াসোহেল রানামঞ্জু মিয়ামনিরুল ইসলাম (পুলিশ পরিদর্শক, তদন্ত, সরিষাবাড়ী থানা)

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 23/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 25/03/26open original ↗

নতুন বউ নিতে এসে শ্বশুরবাড়িতে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

নতুন বউ নিতে এসে শ্বশুরবাড়িতে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ মরদেহ দেখতে গিয়ে হৃদরোগে আরেকজনের মৃত্যু প্রতীকী ছবি সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ২৪ মার্চ ২০২৬ | ১৯:১৮ জামালপুরের সরিষাবাড়ীতে নতুন বউকে শ্বশুরবাড়ি থেকে আনতে গিয়ে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোলভিটি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ডোলভিটি গ্রামের লিটন মিয়ার মেয়ে শিলা আক্তারের সঙ্গে সম্প্রতি একই ইউনিয়নের চাপারকোনা গ্রামের রনি মিয়ার বিয়ে (কাবিন) সম্পন্ন হয়। বিয়ের কিছুদিন পর থেকেই দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। ঘটনার রাতে রনি মিয়া কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে স্ত্রীকে নিতে শ্বশুরবাড়িতে গেলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। মেয়েকে দিতে অস্বীকৃতি জানালে জামাই ও শ্বশুরপক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় স্থানীয় সোহেল রানা (৩৫) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। লাঠিসোটার আঘাতে গুরুতর আহত হয়ে পাশের ধানক্ষেতে পড়ে যান তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে, সোহেল রানার মরদেহ দেখতে গিয়ে ডোলভিটি গ্রামের মঞ্জু মিয়া (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে জানিয়েছে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সোহেল রানার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত লিটন মিয়া ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। এ বিষয়ে সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিবাহসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। অন্যজনের মৃত্যু স্বাভাবিক (হার্ট অ্যাটাক) বলে ধারণা করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। - বিষয় : - জামালপুর - সরিষাবাড়ী - সংঘর্ষে নিহত