রূপগঞ্জে বিএনপি ও ছাত্রদলের অফিসে হামলা-ভাঙচুর, আহত ৫
Why this classification
This is a single, concrete incident dated 1 April 2026 in which 20-25 unidentified youths armed with machetes, knives, iron rods and sticks attacked BNP and Chhatra Dal offices in Rupganj. Five party leaders were injured and property worth over 3 lakh taka was damaged.
Killed
0
Injured
5
Summary
বুধবার (১ এপ্রিল ২০২৬) নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের আতলাশপুরে প্রাণ-আরএফএল কোম্পানির অফিসে দাবিকৃত চাঁদার প্রতিবাদ করায় ২০-২৫ জনের একদল দুর্বৃত্ত বিএনপি ও ছাত্রদলের কার্যালয়ে হামলা চালায়। হামলায় বিএনপি নেতাসহ ৫ জন আহত হন এবং কার্যালয়ের সংসদ সদস্যের ছবি ভাঙচুরসহ ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।
AI analysis
Category
Political Violence
Confidence
80% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 5
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 01/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
রূপগঞ্জে বিএনপি ও ছাত্রদলের অফিসে হামলা-ভাঙচুর, আহত ৫
রূপগঞ্জে বিএনপি ও ছাত্রদলের অফিসে হামলা-ভাঙচুর, আহত ৫ Advertisement যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পিএম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের আতলাশপুর এলাকার বিএনপি ও ছাত্রদলের অফিসে দুর্বৃত্তরা হামলা করে ভাঙচুর করেছে। এ সময় ৫ জন আহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) প্রাণ-আরএফএলের আতলাশপুর এলাকার অফিসে দাবিকৃত চাঁদার টাকার প্রতিবাদ করায় দুর্বৃত্তরা এ হামলা চালায়। আহতরা হচ্ছেন- স্থানীয় বিএনপি নেতা লুৎফর রহমান (৫০), সাখাওয়াত হোসেন ভুঁইয়া (৫৬), শাহাদাত হোসেন (৪৮), মাহবুব হাসান ভুঁইয়া (৫৭) ও জাকারিয়া ভুঁইয়া (৪৩)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, আতলাশপুর এলাকার বিএনপি নেতা মোস্তফা ভুঁইয়ার জমি ভাড়া নিয়ে প্রাণ-আরএফএল কোম্পানি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে। গত কিছুদিন ধরে স্থানীয় দুর্বৃত্তরা ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে আসছিল। এ ঘটনায় বিএনপি নেতা ও জমির মালিক মোস্তফা ভুঁইয়া প্রতিবাদ করেন। এর জের ধরে বুধবার ২০-২৫ সদস্যের একদল যুবক রামদা, চাইনিজ কুড়াল, ছেন, ছুরি, লোহার রড, হকিস্টিক, লাঠিসোটা নিয়ে মোস্তফা ভুঁইয়াদের পরিচালিত বিএনপি ও ছাত্রদলের কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা বিএনপির কার্যালয়ে রক্ষিত নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর ছবি ভাঙচুর করে। হামলার ঘটনায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে এলে বিএনপি নেতাদের প্রাণনাশের হুমকি দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ব্যাপারে ভুলতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছাত্রদলের সাবেক সভাপতি দোলন ভুঁইয়া বাদী হয়ে ৮ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, আতলাশপুর এলাকার বিএনপি ও ছাত্রদলের অফিসে হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
