আসামি গ্রেফতারে ক্ষিপ্ত হয়ে ফের হামলা-লুটপাট
Why this classification
এটি একটি সাম্প্রতিক ঘটনা: শুক্রবার রাতে আসামি গ্রেফতারের পর বাদীর বাড়িতে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে। তাই সহিংসতার সংজ্ঞা অনুযায়ী এটি বৈধ ঘটনা।
Killed
0
Injured
0
Summary
বুড়িচংয়ের ভারেল্লা কংশনগর পূর্বপাড়ায় পূর্ববিরোধের জেরে আসামি গ্রেফতারের পর শুক্রবার রাতে প্রবাসী মহিউদ্দিন হাছিমের বাড়িতে ফের হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে। এ সময় স্টিলের আলমারি ভেঙে দুই লাখ টাকা ও প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ করেছেন তিনি।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 03/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
আসামি গ্রেফতারে ক্ষিপ্ত হয়ে ফের হামলা-লুটপাট
আসামি গ্রেফতারে ক্ষিপ্ত হয়ে ফের হামলা-লুটপাট বুড়িচংয়ে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি Advertisement ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বুড়িচংয়ের ভারেল্লা কংশনগর পূর্বপাড়ায় পূর্ববিরোধের জেরে প্রবাসীর পরিবারের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি গ্রেফতারের পর বাদীর বাড়িতে ফের হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে। এ সময় স্টিলের আলমারি ভেঙে দুই লাখ টাকা ও প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার লুট করার অভিযোগ করেছেন প্রবাসী মামলার বাদী মহিউদ্দিন হাছিম। মামলা প্রত্যাহার না করলে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি। প্রবাসীর অভিযোগ, শুক্রবার রাতে পুলিশ তার করা মামলার ২ নম্বর আসামি মো. আলীকে গ্রেফতার করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আসামিপক্ষের ফরিদ ও জিলানীসহ ১০-১২ জন দা, ছেনিসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাত ১২টার দিকে তার বাড়িতে ফের হামলা চালায়। পুলিশ ও মামলার বাদী সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে গত ২৩ সেপ্টেম্বর একই বাড়ির প্রতিপক্ষ মো. আলী, জিলানী, শাহ পরান ও অনিক ধারালো দা, ছেনিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাছিমের পরিবারের ওপর হামলা চালায়। এতে সাব্বির, মহিউদ্দিন হাছিম ও রুমা আক্তার আহত হন। এ ঘটনায় প্রবাসী বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার পর শুক্রবার পুলিশ ২ নম্বর আসামি মো. আলীকে গ্রেফতার করে। এর জেরে বাদীর বাড়িতে ফের হামলা ও লুটপাট চালায় আসামিরা। বুড়িচংয়ের এসআই সাঈদুর রহমান বলেন, আসামি গ্রেফতারের ঘটনায় প্রবাসী মহিউদ্দিনের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তিনি ফোনে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
