রাঙ্গুনিয়ায় পুলিশ বিটের সামনে থেকে যুবক অপহরণ

AI-classifiedconfidence 92%

Why this classification

This is a specific, recent attack in Ranguniya, Chattogram, on 28 February 2026. A young man was abducted in front of a police booth, taken to a hill area, and cut with sharp weapons after refusing to pay extortion money, and he is still in hospital.

Reported by:JugantorSingle source
28/02/26•মীরেরখীল পুলিশ বিটের সামনে, সরফভাটা ইউনিয়ন

Killed

0

Injured

1

Summary

রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নে ঘর নির্মাণে চাঁদা না দেওয়ায় ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি (শনিবার) ইফতারের পর মীরেরখীল পুলিশ বিটের সামনে থেকে তারেক নামে এক যুবককে অপহরণ করে জঙ্গলে নিয়ে ধারালো অস্ত্রে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পুলিশের অভিযানে সেই রাতেই 'সিঙ্গাপুর' পাহাড়ি এলাকা থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় এবং তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 6

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

মো. তারেক (ভুক্তভোগী যুবক, আবুল খায়েরের ছেলে)মানিক (তারেকের ভাই)অজ্ঞাত একদল লোক (চাঁদাবাজ চক্র)

Tags

Extortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 28/02/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 02/03/26open original ↗

রাঙ্গুনিয়ায় পুলিশ বিটের সামনে থেকে যুবক অপহরণ

রাঙ্গুনিয়ায় পুলিশ বিটের সামনে থেকে যুবক অপহরণ জঙ্গলে নিয়ে কুপিয়ে জখম Advertisement রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নে ঘর নির্মাণে চাঁদা না দেওয়ায় মো. তারেক নামে এক যুবককে অপহরণের পর জঙ্গলে নিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শনিবার ইফতারের পর মীরেরখীল এলাকার পুলিশ বিটের সামনে থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশের অভিযানে ওই রাতেই ‘সিঙ্গাপুর’ নামের একটি পাহাড়ি এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। আহত তারেক মীরেরখীল ১নং ওয়ার্ডের আবুল খায়েরের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। জানা যায়, ইফতার শেষে বাড়ি থেকে বের হলে একদল লোক অতর্কিতে তারেককে তুলে নিয়ে যায়। পরে নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ফেলে রেখে যায়। তারেকের ভাই মানিক বলেন, তাদের বসতভিটায় টিনের নতুন ঘর নির্মাণ কাজ চলছিল। এ নিয়ে কিছুদিন আগে একটি চক্র বড় অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তার ভাইকে হত্যার উদ্দেশে অপহরণ ও হামলা করা হয়েছে। জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।