চাঁদাবাজি ও মারধরের মামলায় বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার
Why this classification
This incident was classified as political violence in Sirajganj. Parties reported: BNP. Reported casualties: 0 killed and 2 injured. Reported by 1 source.
Killed
0
Injured
2
Summary
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যবসায়ীকে চাঁদাবাজি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ককে মারধরের মামলায় সাবেক সদস্য সচিব আজাদ হোসেনসহ ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ২০ জুলাই চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে এবং ২৫ জুলাই তাঁর ভাইকে মারধর করা হয়।
AI analysis
Category
Political Violence
Confidence
74% · severity 3
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 20/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (3 sources)
চাঁদাবাজি ও মারধরের মামলায় বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার
সারাদেশ চাঁদাবাজি ও মারধরের মামলায় বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার × প্রতীকী ছবি সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ২২:৩৪ | আপডেট: ২৭ জুলাই ২০২৬ | ২২:৪০ - অ + সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও দলীয় নেতাকর্মীকে মারধরের মামলায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, যুবদল নেতা মো. আশিক, রবিউল ইসলাম, শাহাদত হোসেন, মো. আব্দুল মোমেন ও শ্রমিক দল নেতা মমতাজ আলী। মামলা থেকে জানা গেছে, ২০ জুলাই পঞ্চকোশী ইউনিয়নের মাটিকোড়া গ্রামের বাসিন্দা ও উল্লাপাড়া বাজারের ব্যবসায়ী আলমগীর হোসেনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকার করায় তাঁকে মারধর করা হয়। আলমগীর হোসেনের ভাই উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিষ্টার শনিবার সন্ধ্যায় থানায় আসেন। ওই সময় থানার গেটে তাঁকেও মারধর করে হত্যার হুমকি দেওয়া হয়। এসব ঘটনায় আলমগীর হোসেন ও জাহিদুল ইসলাম মিষ্টার বাদী হয়ে রোববার সন্ধ্যায় পৃথক দুটি মামলা করেন। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম মনিরুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পর রাতেই অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ দিকে জাহিদুল ইসলাম মিষ্টারের ওপর হামলা এবং তাঁকে মারধরের প্রতিবাদে সোমবার বেলা ১২টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে উল্লাপাড়া শহীদ মিনার পাদদেশে এসে শেষ হয়। এখানে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র এম বেলাল হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, সাবেক সাধারণ সম্পাদক শফিউল মোমেন শফি, শহীদ জিহাদ স্মৃতি পরিষদের উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি ওবাইদুল ইসলাম মাহবুব, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক সন্টু, পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী প্রমুখ। সভায় বক্তারা বিএনপি নেতা মিষ্টারের ওপরে হামলার তীব্র নিন্দা এবং হামলাকারীদের চাঁদাবাজি বন্ধ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বিষয় : মামলা গ্রেপ্তার বিএনপি আরও পড়ুন মোরেলগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের একদিন পর বরখাস্ত স্বাস্থ্য কর্মকর্তা বন্যায় তছনছ চট্টগ্রামের কৃষি, প্রণোদনার অপেক্ষায় কৃষক জরুরি ঠিকাদারি কাজ পান শুধু প্রশাসকের অনুসারীরা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন হবে অর্থনীতির নতুন ভিত্তি সর্বশেষ আপনারা যখন নাচছিলেন, প্রতিবাদকারীরা তখন অনাহারে—ককরোচ পার্টির উদযাপন নিয়ে বিতর্ক দেশের বাজারে কমল স্বর্ণের দাম আনুষ্ঠানিক ঘোষণার আগেই রেডমি নোট ১৭ সিরিজের দামের তথ্য ফাঁস ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরানই প্রধান আলোচ্য বিষয়: নেতানিয়াহু মোরেলগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের একদিন পর বরখাস্ত স্বাস্থ্য কর্মকর্তা বন্যায় তছনছ চট্টগ্রামের কৃষি, প্রণোদনার অপেক্ষায় কৃষক তৃতীয় টার্মিনাল পরিচালনায় মার্কিন প্রতিষ্ঠানের আগ্রহ দৈনিক চাহিদার ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ আরও পড়ুন ×
চাঁদাবাজি ও মারামারির মামলায় গ্রেপ্তার-শোকজ, বিএনপি নেতার সব পদ স্থগিত
চাঁদাবাজি ও মারামারির মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেনের সব দলীয় পদ স্থগিত করেছে জেলা বিএনপি। কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার সব দলীয় পদ স্থগিত করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাভঙ্গ, উল্লাপাড়া থানা কম্পাউন্ডে এক বিএনপি নেতাকে মারধরের ঘটনায় জড়িত থাকা এবং চাঁদাবাজির অভিযোগে মোট দুটি মামলা হওয়ায় আজাদ হোসেনকে গত ২৬ জুলাই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। ওই নোটিশের পরিপ্রেক্ষিতে আজাদ হোসেনের লিখিত জবাব জেলা বিএনপির কাছে জমা পড়ে। তবে তার জবাব সন্তোষজনক না হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার দলীয় পদ স্থগিত করা থাকবে। সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর অনুমোদনক্রমে আজাদ হোসেনের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এর আগে গত ২৬ জুলাই আজাদ হোসেন এবং উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাককে পৃথক কারণ দর্শানোর নোটিশ দেয় সিরাজগঞ্জ জেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং উল্লাপাড়া থানা কম্পাউন্ডে এক বিএনপি নেতাকে মারধরের ঘটনায় দায়ের হওয়া মামলার বিষয়টি উল্লেখ করে তাদের তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়। আজাদ হোসেনের বিরুদ্ধে এর পাশাপাশি চাঁদাবাজির অভিযোগে পৃথক আরেকটি মামলার বিষয়ও নোটিশে উল্লেখ করা হয়েছিল। এর আগে ২৭ জুলাই উল্লাপাড়া মডেল থানা পুলিশ মারামারি ও চাঁদাবাজির পৃথক দুই মামলায় আজাদ হোসেনসহ ছয়জনকে গ্রেপ্তার করে। পরদিন ২৮ জুলাই সকালে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। নাজমুল হাসান/আরকে
উল্লাপাড়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধকে হত্যা
উল্লাপাড়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধকে হত্যা রক্তমাখা অবস্থায় আটক ১ Advertisement সিরাজগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১২ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে পূর্ব বিরোধের জের ধরে আব্দুস সোবাহান নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার স্ত্রী শেফালী খাতুনও গুরুতর আহত হন। নিহত আব্দুস সোবাহান দত্তপাড়া এলংজানি দুগ্ধ উৎপাদন সমিতির সাবেক ম্যানেজার এবং গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। জানা যায়, মসজিদের একটি পুকুর নিয়ে আব্দুস সোবাহানের সঙ্গে একই এলাকার বাবলু, মোতালেব, সাইফুল ও হায়দুল গংয়ের বিরোধ চলছিল। প্রায় ৩ বছর আগে ওই পুকুর সংক্রান্ত সংঘর্ষে সোবাহানের ছেলে সেলিম আহম্মেদ নিহত হন। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলা বর্তমানে সিরাজগঞ্জ আদালতে সাক্ষ্যগ্রহণের অপেক্ষায় রয়েছে। নিহতের মেয়ে সাবিনা খাতুন অভিযোগ করে বলেন, মামলাটি তুলে নেওয়ার জন্য তার বাবাকে হুমকি দেওয়া হচ্ছিল। তার দাবি, সাক্ষ্যগ্রহণের আগেই পরিকল্পিতভাবে ঘরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর রক্তমাখা অবস্থায় হায়দুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করে। লাহিড়ী মোহনপুর ইউনিয়নের সাবেক সদস্য আবুল হোসেন বলেন, দীর্ঘদিনের বিরোধ ও পারিবারিক শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয়দের ধারণা। ওসি মো. মোক্তারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
