ভিডিও বানানো নিয়ে সংঘর্ষে জড়ালো দু’দল গ্রামবাসী, আহত ৩০
Why this classification
This is a single, concrete incident on 21 March 2026 in which two groups of villagers fought with traditional weapons for about two hours. At least 30 people were injured, about 50 houses were vandalised, livestock and cash were looted, and police seized weapons.
Killed
0
Injured
30
Summary
ফরিদপুরের ভাঙ্গার হামিরদী ইউনিয়নের গোপিনাথপুর ও ছোট হামিরদী গ্রামে ঈদের নামাজের পর দুই পক্ষের দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। এ সময় প্রায় অর্ধশত বসতঘর ভাঙচুর, ১০-১২টি গবাদি পশু ও নগদ অর্থসহ মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 30
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 21/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ভিডিও বানানো নিয়ে সংঘর্ষে জড়ালো দু’দল গ্রামবাসী, আহত ৩০
ভিডিও বানানো নিয়ে সংঘর্ষে জড়ালো দু’দল গ্রামবাসী, আহত ৩০ ভাঙ্গার হামিরদী ইউনিয়নের গোপিনাথপুর ও ছোট হামিরদী গ্রামে সংঘর্ষ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ২১ মার্চ ২০২৬ | ১৬:৪২ | আপডেট: ২১ মার্চ ২০২৬ | ১৬:৫৩ ফরিদপুরের ভাঙ্গায় ঈদের নামাজ পড়েই সংঘর্ষে জড়ালো দুই দল গ্ৰামবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের জন্য ভিডিও বানানোকে কেন্দ্র থেমে থেমে চলা সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৩০ জন নারী-পুরুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় ভাঙচুর করা হয় প্রায় অর্ধশত বসতঘর। ১০-১২টি গবাদি পশু, নগদ অর্থসহ মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার উপজেলার হামিরদী ইউনিয়নের গোপিনাথপুর গ্রাম ও ছোট হামিরদী গ্রামে এ সংঘর্ষ হয়। ঈদের নামাজের পর সকাল সাড়ে নয়টা থেকে শুরু করে টানা দুই ঘণ্টা ধরে সংঘর্ষ চলতে থাকে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দেশীয় অস্ত্র ঢাল, সরকি, কালি জব্দ করা হয়। সংঘর্ষে গুরুতর আহতদের উদ্ধার করে পুলিশ। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্র জানায়, সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত অন্তত ১৫ জন রোগী হাসপাতালে চিকিৎসা নেন। এর মধ্যে গুরুতর আহত ওবায়দুর হোসেন নামের একজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এছাড়া আহত অন্যরা স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা নেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, গোপিনাথপুর গ্ৰামের কুদ্দুস মুন্সী, হাসান মুন্সী সাথে ছোট হামিরদী গ্ৰামের সাজ্জাদ হোসেন লিটন মাতুব্বরের লোকজনের দুই দিন আগে চা খাওয়া নিয়ে সংঘর্ষ হয়। এর জের ধরে এবং এক নারীর সাথে টিকটক ভিডিও বানানো নিয়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের সময় একাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি জানান, অনাকাঙ্খিত ঘটনা এড়াতে গ্ৰামের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
