জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, সিএনজি অটোরিকশাচালক আহত

AI-classifiedconfidence 95%

Why this classification

The article reports a concrete violent incident where crude bombs (cocktails) were exploded in a public area, injuring a civilian. It meets all inclusion criteria and occurred within the valid timeframe inside Bangladesh.

Reported by:Prothom AloSingle source
14/10/26•শেরেবাংলা নগর

Killed

0

Injured

1

Summary

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক সিএনজি অটোরিকশাচালক আহত হয়েছেন। বুধবার রাতের এই ঘটনায় পুলিশ অবিস্ফোরিত আরেকটি ককটেল নিষ্ক্রিয় করার কাজ শুরু করে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 4

Perpetrator side

Unknown

Victim side

Unknown

Other actors

ইবনে মিজান (ডিসি, তেজগাঁও বিভাগ)

Affected infrastructure

সিএনজি অটোরিকশা

Tags

Bomb Attack

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 14/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Prothom Alo · 15/10/26open original ↗

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, সিএনজি অটোরিকশাচালক আহত

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে নিক্ষেপ করা দুটি ককটেলের একটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে আছে। বুধবার রাতের ছবিছবি: সংগৃহীত রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক আহত হয়েছেন। বুধবার রাত পৌনে ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন। ইবনে মিজান প্রথম আলোকে বলেন, রাতে জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, আরেকটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। ডিএমপির বোমা ডিসপোজাল ইউনিট সেটাকে নিষ্ক্রিয় করার চেষ্টা করছে। পুলিশের এই কর্মকর্তা বলেন, বিস্ফোরিত ককটেলটি একটি সিএনজি অটোরিকশার ওপরে পড়েছে। এতে অটোরিকশার চালক আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। উপকমিশনার ইবনে মিজান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে, জানা যায়নি। পুলিশ সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন অপরাধ থেকে আরও পড়ুন জাদুঘরককটেল বিস্ফোরণজুলাই গণ-অভ্যুত্থান